স্টাফ রিপোর্টার: ধোঁয়াশা কেটে গিয়েছে৷ ৭ সেপ্টেম্বর কল্যাণীতেই হতে চলেছে মরশুমের প্রথম প্রদর্শনী ডার্বি৷ অন্য দুই প্রদর্শনী ম্যাচও হবে কল্যাণীতে৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিরুদ্ধে মহামেডান খেলবে যথাক্রমে ১১ ও ১৪ সেপ্টেম্বর৷
এবার লিগ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইএফএ৷ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমানভাবে থাকলে শেষ ম্যাচ একই দিনে করার দাবি জানায় দুই প্রধান৷ এবার তাই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ হচ্ছে একই দিনে৷ ১৪ সেপ্টেম্বর মোহনবাগান-মহামেডান ম্যাচের দিনই বারাসতে শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল৷ তবে অন্য দলগুলির খেলা শেষ হতে লাগবে আরও সপ্তাহ দুয়েক৷
কল্যাণীর দর্শকসংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৬ হাজার৷ মোহনবাগানের প্রস্তাব অনুযায়ী এর মধ্যে দুই ক্লাবকে দেওয়া হবে চার হাজার করে টিকিট৷ বাকি টিকিট বিক্রি করা হবে সাধারণ দর্শকের জন্য৷ এই প্রসঙ্গে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “সবদিক বিবেচনা করার পর কল্যাণীকেই সবথেকে উপযুক্ত বলে মনে হয়েছে৷ তিন প্রধানও সম্মতি দিয়েছে৷ এবার মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দল শেষ ম্যাচ খেলবে একই দিনে৷” ইতালি সফরে থাকায় বড় ম্যাচে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এই ম্যাচকে আকর্ষণীয় করতে গোলের পর শেল ফাটানো, বাংলা ব্যান্ডের গান-সহ কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে৷
এদিকে, মঙ্গলবার বারাসতে রেফারি নিগ্রহের ঘটনায় ২৯ আগস্ট শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছে আইএফএ৷ সেদিন ডাকা হবে রেফারি ও আর্মি কোচকে৷ তবে ডুরান্ড কাপে খেলতে যাওয়ায় সেদিন আর্মি কোচ কারকির বৈঠকে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা৷
সর্বশেষ খবর
-
‘গভীর রাতে স্বামী আর ছেলের ফারাকই বুঝতে পারি না’, মারাত্মক বিড়ম্বনায় ফারহা
-
শুটিং ফ্লোরে দেবের ‘দাদাগিরি’, টিমের সঙ্গে ছবি পোস্ট করে নতুন ‘দাদা’ লিখলেন…
-
দেশের এই মন্দিরে গেলেই সারে ডায়বেটিস, ভক্তদের বিশ্বাস, রোগ সারায় পিঁপড়েরা!
-
‘স্যাটা ভাঙা’ মারের হুমকি, হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি যুব মোর্চার
-
দেশঁর মায়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন এমবাপেরা, কোন যুক্তিতে নাকচ করল ফিফা?