“আমার ব্যাটটা বেশ বড়” – মহিলা সাংবাদিককে কী ইঙ্গিত গেইলের?

এবার কী কাণ্ড ঘটালেন তিনি? একটি ইংরাজি সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকের দাবি, গেইল তাঁর সঙ্গে যৌনতা নিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অনেক কথা বলেছেন৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:০৯

options
link
“আমার ব্যাটটা বেশ বড়” – মহিলা সাংবাদিককে কী ইঙ্গিত গেইলের?

বাইশ গজ হোক বা মাঠের বাইরে, নিয়মিত খবরের শিরোনামে থাকেন ক্রিস গেইল৷ সেঞ্চুরি হাঁকিয়ে ঝড় তুলে এই সমালোচকদের মুখ বন্ধ করেন, তো পরমুহূর্তে আবার মহিলা সঞ্চালিকার সঙ্গে কথা বলা নিয়ে বিতর্কে জড়ান৷ সদ্য বাবা হওয়া গেইল ফের বেফাঁস মন্তব্য করে বসলেন৷ ব্যস, আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন ক্যারিবিয়ান দৈত্য৷
এবার কী কাণ্ড ঘটালেন তিনি? একটি ইংরাজি সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিকের দাবি, গেইল তাঁর সঙ্গে যৌনতা নিয়ে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অনেক কথা বলেছেন৷ ব্লাশের বাবা নাকি বলেছেন, তাঁর ব্যাটটি বিরাট বড়৷ বিশ্বের সবচেয়ে বড়৷ সেই ব্যাট ওই সাংবাদিক একা তুলতে পারবেন না৷ দু’হাত দিয়ে তুলতে হবে৷ গেইলের কথার মধ্যে অন্যরকম ইঙ্গিত লক্ষ্য করেছেন ওই সাংবাদিক৷ শুধু তাই নয়৷ সাক্ষাৎকারে সময় গেইলের কথায় বেশ অস্বস্তিতে পড়ে যান সাংবাদিক৷ সেই প্রতিবেদনের খবর অনুযায়ী, গেইল নাকি তাঁকে জিজ্ঞেস করেন এখনও পর্যন্ত কতজন কালো চামড়ার ব্যক্তির সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়েছে? এমনকী তাঁর থ্রিসামের অভিজ্ঞতা রয়েছে কি না, তাও জানতে চান৷ ৩৬ বছরের ক্যারিবিয়ান ব্যাটসম্যানের মুখ থেকে এত যৌনতার কথা এর আগে প্রকাশ্যে আসেনি৷ গেইলের মতে, পুরুষকে সবদিক থেকে খুশি করতে পারলেই তিনি হবেন আদর্শ স্ত্রী বা নারী৷
চলতি বছরই বিগ ব্যাশে খেলার সময় টিভি চ্যানেলের লাইভ ইন্টারভিউ-তে সঞ্চালিকাকে একসঙ্গে মদ্যপানের প্রস্তাব দিয়েছিলেন৷ যার জন্য তাঁকে মোটা টাকার জরিমানাও গুণতে হয়েছিল৷ নিজের মন্তব্যের জন্য পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন৷ সেই ঘটনা থেকেও কি শিক্ষা নেননি গেইল? নাকি এবারও বলবেন, নিছক মজা করছিলেন! গেইলই জানেন!

Advertisement
Advertisement

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.