ভারত (প্রথম ইনিংস)- ৯০ ওভারে ৩৪৪/৩ (পূজারা ১২৮*, রাহানে ১০৩*, পেরেরা ১/৬৮ )
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)-
দেবাশিস সেন, কলম্বো: গল টেস্টের ফর্মই কলম্বোয় অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টেও ধরে রাখলেন চেতেশ্বর পূজারা। তাঁর এবং অজিঙ্ক রাহানের জোড়া সেঞ্চুরিতে ভর করে ফের একবার রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ভারতের রান তিন উইকেটে ৩৪৪। এদিকে নিজের ৫০ তম টেস্ট ম্যাচ খেলতে নেমে টেস্ট ক্রিকেটে ১৩তম শতরান করার পাশাপাশি ৪০০০ রানও পূর্ণ করলেন তিনি। অপরদিকে, টেস্ট ক্রিকেটে নিজের নবম শতরানটি করলেন অজিঙ্ক রাহানে।

সিরিজের প্রথম টেস্টেই প্রমাণিত হয়েছিল কুমার সঙ্গাকারা এবং মাহেলা জয়বর্ধনে পরবর্তীযুগে শ্রীলঙ্কা দলে সেই ঝাঁজ আর নেই। আর দ্বিতীয় টেস্টেও দেখা গেল সেই একই ছবি। এখানেও গলের মতোই শ্রীলঙ্কান বোলারদের উপর রোলার চালাল ভারতীয় ব্যাটসম্যানরা। গলে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, এখানেও শতরান করলেন পূজারা। নিজের ৫০ তম টেস্টে এর পাশাপাশি আরও একটি রেকর্ডও করলেন। টেস্ট ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করলেন তিনি। ৯০ ওভার বল করেও তাঁর উইকেট ফেলতে ব্যর্থ হলেন রঙ্গনা হেরাথরা। দিনের শেষে ২২৫ বল খেলে ১২৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। তাঁকে যোগ্যসঙ্গত দিলেন অজিঙ্ক রাহানে। ১৬৮ বলে ১০৩ রানে অপরাজিত রয়েছেন তিনি।
[উইকেট নিয়ে শ্রীলঙ্কার স্ট্র্যাটেজিতে ভয় পাচ্ছেন না বিরাট]
বৃহস্পতিবার প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখেছিল ভারতীয় দল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। তাঁর সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন ভারতীয় ওপেনাররা। তবে দলের ৫৬ রানের মাথায় ফিরে যান শিখর ধাওয়ান। ধাওয়ানের সংগ্রহ ৩৫ রান। এরপর পূজারা এবং আরেক ওপেনার কে এল রাহুল দলের ইনিংস টেনে নিয়ে য়েতে থাকেন। তবে অর্ধ-শতরান করে পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান কে এল রাহুল। তাঁর সংগ্রহ ৫৭ রান। তবে এদিন নতুন রেকর্ড গড়লেন কে এল রাহুল। পরপর ছ’টি টেস্টে অর্ধশতরান করে গুণ্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়ের সঙ্গে একাসনে বসে পড়লেন তিনি। রাহুল আউট হওয়ার পর ক্রিজে আসেন ভারত অধিনায়ক। তবে বেশিক্ষণ ক্রিজে ছিলেন না বিরাট। মাত্র ১৩ রান করে হেরাথের বলে ফিরে যান তিনি। তবে এরপর পূজারা এবং রাহানে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। যা দেখা যাচ্ছে, তাতে ফের একবার প্রথম টেস্টের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। শ্রীলঙ্কার বোলারদের এদিন কেউই তেমন দাগ কাটতে পারেননি।

সর্বশেষ খবর
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?
-
শাহরুখকে নোটিস দিয়েও ক্ষান্ত নন, মুম্বইয়ে ফের হইচই ফেলে দিয়ে বিরাট কাণ্ড ‘সিংহম’ তুখারামের
-
টানা দু’বলে চার মেরে আউট বৈভব, দলীপে তারকাদের ব্যর্থতাতেও সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলার সুদীপ
-
‘তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন’, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের