সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার৷’ এই প্রবাদেই বিশ্বাসী ক্রিস গেইল৷ সে কথা তাঁর ভক্তদের বেশ ভালভাবেই জানা৷ তাই বাইশ গজের বাইরে তাঁর জীবনযাপনের ধারা অনেক ক্রিকেটারের থেকেই আলাদা৷ চার দেওয়ালের ভিতর তিনি কী করছেন, তা জানতে অনুগামীরা মুখিয়ে থাকেন৷ এবার অবশ্য তাঁর কাণ্ড কারখানা দেখার জন্য অন্দরমহলে উঁকি মারতে হল না৷ দিনের আলোয় প্রকাশ্যেই নতুন বছরের উৎসবের সেলিব্রেশনে মাতলেন ক্যারিবিয়ান তারকা৷ তাও আবার এক্কেবারে অন্যরকমভাবে৷ যা দেখতে ক্রিকেটপ্রেমীরা খুব একটা অভ্যস্ত নন৷

নারী সঙ্গ যে গেইলের প্রিয়, তা নতুন বিষয় নয়৷ ঠিক এক বছর আগে এই দিনেই বিগ ব্যাশের এক সঞ্চালিকাকে বিয়ারের প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি৷ কিন্তু তাই বলে সেন্ট কিটের রাজধানীর প্রকাশ্য রাস্তায় এমনটা করবেন কেউ ভেবেছিলেন? বাড়াবাড়িও অবশ্য বলা যাবে না৷ কারণ সেখানে প্রতি বছর স্থানীয়রা ‘আল্ট্রা ফেসটিভ্যাল’-এ এভাবেই বর্ষবরণে সামিল হয়ে থাকেন৷ কী করলেন গেইল? ভিডিওটি দেখলে এক মুহূর্তের জন্য হকচকিয়ে যেতে পারেন৷ তবে ক্যারিবিয়ান নাচের ধরন বলে কথা! গেইলের আর কী দোষ!
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা