Rohit Sharma

টানা ৮ বছর, সকলকে পিছনে ফেলে দেশের জার্সি গায়ে অনন্য নজির রোহিত শর্মার

ওয়ানডে-তে যে তাঁর জুড়ি মেলা ভার, তা ফের স্পষ্ট পরিসংখ্যানেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২, ২০২০, ১৬:৫১

options
link
টানা ৮ বছর, সকলকে পিছনে ফেলে দেশের জার্সি গায়ে অনন্য নজির রোহিত শর্মার
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কারণে করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর যেতে পারেননি রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু তা সত্ত্বেও আরও একবার ওয়ানডে-তে অনন্য রেকর্ডের মালিক তিনি। কেন তাঁকে ভারতীয় দলের হিটম্যান বলা হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন। এই নিয়ে টানা আট বছর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানপ্রাপক হিসেবে বছর শেষ করলেন তিনি।

Advertisement

অজি বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একজন ভারতীয় ব্যাটসম্যানও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ২-০ সিরিজ হারের পর বুধবার নিয়মরক্ষার ম্যাচে ৯২ রানে অপরাজিত থাকেন হার্দিক পাণ্ডিয়া। আর তারপরই স্পষ্ট হয়ে যায়, চলতি বছর দেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক কে। বিরাট কোহলি (Virat Kohli), শিখ ধাওয়ান, হার্দিকদের পিছনে ফেলে ফের শীর্ষে রোহিতই। চলুন দেখে নেওয়া যাক প্রতি বছর কত রান করে অন্যান্যদের থেকে এগিয়ে থেকেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘কিছু ভারতীয় ফুটবলারকে দেখে মনে হচ্ছে আগে কেউ কোচিংই করায়নি’, হেরে বিস্ফোরক ফাউলার]

২০১৩ সাল- ২০৯
২০১৪ সাল- ২৬৪
২০১৫ সাল- ১৫০
২০১৬ সাল- ১৭১
২০১৭ সাল- ২০৮*
২০১৮ সাল- ১৫২
২০১৯ সাল- ১৫৯
২০২০ সাল- ১১৯

Advertisement

চলতি বছর আরও একবার আইপিএলে (IPL 2020) মুম্বইকে চ্যাম্পিয়ন করেন রোহিত। তবে তারপরই চোটের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চলে যান সম্পূর্ণ ফিট হতে। প্রথম তিনটি ফর্ম্যাট থেকেই বাদ দেওয়া হয়েছিল রোহিতকে। তবে পরে টেস্ট দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে। সব ঠিকঠাক থাকলে দুটি টেস্টে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার (Team India) খারাপ পারফরম্যান্স দেখে অনেকেই রোহিত শর্মার অভাব অনুভব করেছেন। প্রাক্তন তারকা গৌতম গম্ভীর তো এর জন্য রবি শাস্ত্রীকে দোষারোপ করতেো ছাড়েননি। তাঁর মতে, বিরাটকে রোহিতের চোটের বিষয়টি শাস্ত্রীই বিস্তারিত জানাতে পারতেন। অধিনায়কের কোনও ধারণাই ছিল না। বিরাট নিজেই সে কথা জানিয়েছিলেন। সবটা জানলে হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যেত। এভাবে মুখ থুবড়ে পড়তে হত না অজিদের সামনে।

[আরও পড়ুন: মারাদোনার চিকিৎসকের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, এবার মৃত্যুর তদন্ত চাইলেন কিংবদন্তির ভাই]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.