Abhishek Sharma

বাইশ গজের পর এবার কূটনীতির পিচে অভিষেক! তারকা ওপেনারকে বড় পদ দিতে পারে ফ্রান্স

বাইশ গজে নেমে প্রতিপক্ষকে ফালাফালা করে দেন। কিন্তু এবার মাঠের বাইরে অন্য ভূমিকায় দেখা যেতে পারে অভিষেক শর্মাকে। ব্যাটে-বলের লড়াই ছেড়ে তিনি নামতে পারেন কূটনীতির পিচে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৩:০৩

options
link
বাইশ গজের পর এবার কূটনীতির পিচে অভিষেক! তারকা ওপেনারকে বড় পদ দিতে পারে ফ্রান্স
ফাইল ছবি।

বাইশ গজে নেমে প্রতিপক্ষকে ফালাফালা করে দেন। কিন্তু এবার মাঠের বাইরে অন্য ভূমিকায় দেখা যেতে পারে অভিষেক শর্মাকে (Abhishek Sharma)। ব্যাটে-বলের লড়াই ছেড়ে তিনি নামতে পারেন কূটনীতির পিচে। সূত্রের খবর, তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কথা ভাবছে ভারতের ফরাসি দূতাবাস। ইতিমধ্যেই বিশ্বের সেরা টি-২০ ব্যাটারকে ফরাসি দূতাবাসে ডেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খরায় ভুগছিলেন অভিষেক। । তবে ফাইনালে একেবারে পরিচিত মেজাজে ব্যাটিং করেন। ফাইনাল জেতার ক্ষেত্রে তাঁর এবং সঞ্জু স্যামসনের ওই পার্টনারশিপের গুরুত্ব অপরিসীম। পাওয়ার প্লে’তে দু’জনে মিলে ৯২ রানের পার্টনারশিপ করেন, সেটাই ভারতের জয়ের ভিত গড়ে দিয়ে যায়। বিশ্বকাপ জেতার পর আহমেদাবাদে পুরো রাত সেলিব্রেট করে টিম। পরের দিন অবশ্য ক্রিকেটাররা যে যার মতো করে নিজের শহরে ফিরে গিয়েছেন।

Advertisement

ফরাসি দূতাবাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নাকি ভারতীয় ওপেনারকে করা হতে পারে। যদিও অভিষেক কিংবা তাঁর পরিবারের তরফ থেকে এটা নিয়ে এখনই কিছু বলা হচ্ছে না।

আগামী রবিবার বোর্ডর নমন অ্যাওয়ার্ডসে ভারতীয় বিশ্বকাপ জয়ী টিমকে সংবর্ধিত করা হবে। তার আগে বাকি ক্রিকেটাররা দিল্লিতে চলে আসবেন। তবে অভিষেক দিল্লিতেই রয়েছেন। ভারতীয় তারকা ওপেনারকে বৃহস্পতিবার সংবর্ধিত করা হল ফরাসি দূতাবাসের তরফে। এদিন দিল্লি ফরাসি দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেককে। সেখানেই তাঁকে সংবর্ধিত করা হয়। বলা হয়, অভিষেক শর্মাকে আমন্ত্রণ জানাতে পেরে তারা আপ্লুত।

Advertisement

খবর নিয়ে জানা গেল, ফরাসি দূতাবাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নাকি ভারতীয় ওপেনারকে করা হতে পারে। যদিও অভিষেক কিংবা তাঁর পরিবারের তরফ থেকে এটা নিয়ে এখনই কিছু বলা হচ্ছে না। আপাতত কয়েকটা দিন এখন দিল্লিতেই হয়তো থাকবেন তিনি। বোর্ডের ওই অনুষ্ঠানের পর তিন-চার দিন ছুটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিষেকের। ছুটি কাটিয়ে এসে আইপিএল গ্রহে ঢুকে পড়বেন তিনি। শোনা গেল, ২০ মার্চ থেকে সানরাইজার্স হায়দরাবাদ ক্যাম্পে যোগ দিতে পারেন তিনি। ২৮ মার্চ আইপিএল অভিযান শুরু করবে সনরাইজার্স। প্রথমে ম্যাচে অভিষেকদের প্রতিপক্ষ বিরাট কোহলির আরসিবি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.