Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Abrar Ahmed

বোর্ডের হুঁশিয়ারিতে পাক বয়কট অতীত! ভারতীয় মালিকের দলে যোগ দিচ্ছেন পাকিস্তানি স্পিনার

আইপিএলে দীর্ঘদিন ধরেই পাক ক্রিকেটারদের প্রবেশাধিকার নেই। এবার পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করলেন, দর হাঁকলেন ভারতীয় মালিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৩:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৩:০৭

options
link
বোর্ডের হুঁশিয়ারিতে পাক বয়কট অতীত! ভারতীয় মালিকের দলে যোগ দিচ্ছেন পাকিস্তানি স্পিনার zoom
পাক স্পিনার আবরার আহমেদ। ফাইল ছবি।
Advertisement

পাকবিরোধিতা অতীত! পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিতে একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করলেন, দর হাঁকলেন ভারতীয় মালিক। বৃহস্পতিবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডসের নিলাম ছিল। সেখানে ১৩ জন পাক ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। শোনা গিয়েছিল, সেই ক্রিকেটারদের বয়কট করতে চলেছে ভারতীয়দের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলি কিন্তু শেষ পর্যন্ত পাক স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) কিনে নিল কাব্য মারানের দল সানরাইজার্স লিডস। ভারতীয় মুদ্রায় অন্তত ২.৩৪ কোটি দর পেয়েছেন আবরার।

আগামী ২১ জুলাই থেকে শুরু হবে হান্ড্রেড লিগ। ইংল্যান্ডের টি-২০ লিগে রয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে। অর্থাৎ আট দলের মধ্যে চারটিতেই রয়েছে ভারতীয় মালিকানা।

Advertisement

ভারতীয় অংশীদারি থাকা দলগুলিকে বৈষম্য এবং পক্ষপাতিত্বের অভিযোগে প্রয়োজনে নিষিদ্ধ করা হবে, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয় বোর্ডের তরফে। তারপরই সম্ভবত বয়কট থেকে সরে এসে পাক ক্রিকেটারকে কিনতে রাজি হয়েছে কাব্য মারানের দল।

শোনা গিয়েছিল, এই চার দল নাকি পাক ক্রিকেটারদের বয়কট করবে। এই ফ্র্যাঞ্চাইজিরা নিলাম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের। কেবল হান্ড্রেড নয়, বিশ্বের সমস্ত টি-২০ লিগেই আইপিএলের মালিকানা থাকা দলগুলির মধ্যে নাকি প্রচলিত রয়েছে এই অলিখিত নিয়ম। পাকিস্তানের কোনও ক্রিকেটারকে কেনে না এই দলগুলি। কিন্তু বয়কটের মনোভাব প্রকাশ্যে আসতেই ভারতীয় মালিকানাধীন দলগুলিকে কড়া চিঠি দেয় ইংল্যান্ড বোর্ড। দল গঠনের সময় কোনও রকম বৈষম্য বরদাস্ত করা হবে না, এই বার্তা দেয় ইংল্যান্ড বোর্ড।

ভারতীয় অংশীদারি থাকা দলগুলিকে বৈষম্য এবং পক্ষপাতিত্বের অভিযোগে প্রয়োজনে নিষিদ্ধ করা হবে, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয় বোর্ডের তরফে। তারপরই সম্ভবত বয়কট থেকে সরে এসে পাক ক্রিকেটারকে কিনতে রাজি হয়েছে কাব্য মারানের দল। আবরারকে ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে কিনে নিয়েছে তারা। দল পেয়েছেন আরেক পাক স্পিনার উসমান তারিকও। উল্লেখ্য, আইপিএলে দীর্ঘদিন ধরেই পাক ক্রিকেটারদের প্রবেশাধিকার নেই। তবে এবার ভারতীয় মালিকানাধীন দলে দেখা যাবে পাক তারকাকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.