Ridhima Pandit

শুভমানের সঙ্গে বিয়ে করছেন? গুঞ্জন উড়তেই মুখ খুললেন অভিনেত্রী রিধিমা পণ্ডিত

তাহলে কি সত্যিই দুই সারাকে ভুলে এখন শুভমানের মনে অন্য অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৪, ১৭:৩১

options
link
শুভমানের সঙ্গে বিয়ে করছেন? গুঞ্জন উড়তেই মুখ খুললেন অভিনেত্রী রিধিমা পণ্ডিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই রটে গেল ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার শুভমান গিল নাকি বিয়ে করছেন। সঙ্গে রটে গেল সারা আলি খান বা সারা তেন্ডুলকর নয়, শুভমানের পাত্রী বলিউডের আরেক অভিনেত্রী রিধিমা পণ্ডিত (Ridhima Pandit)। এমনকী, গুঞ্জনে এসেছে পাত্র-পাত্রীর পরিবার এই বিয়েতে নাকি সম্মতি দিয়েছেন। আগামী ডিসেম্বরেই হয়তো  বিয়ে করবেন শুভমান ও রিধিমা! তাহলে কী সত্য়িই দুই সারাকে ভুলে এখন শুভমানের মনে রিধিমা?

Advertisement

এই গুঞ্জনের উত্তর নিজেই দিলেন অভিনেত্রী রিধিমা। সংবাদমাধ্যমকে স্পষ্ট তিনি জানালেন, ”আজকে সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছি। সবাই আমাকে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথমে ব্যাপারটা বুঝিনি। পরে যখন এই গুঞ্জনের খবর পেলাম, তখন মনে হল এবার মুখ খোলা উচিত।”

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘হিমাচলে মোদি ঝড়, জিতব’, ভোট দিয়ে বেরিয়েই আত্মবিশ্বাসী ‘গেরুয়া’ কঙ্গনা]

রিধিমা আরও বলেন, ”আমি শুভমানকে চিনিই না। কখনও আমাদের দেখাও হয়নি। কীভাবে এখবর রটল, বুঝতে পারছি না। আমি একেবারেই সিঙ্গল। হ্য়াঁ, অবশ্যই বিয়ে করতে চাই। তবে শুভমানের সঙ্গে নয়। শুভমানের সঙ্গে আমার নাম জুড়ে যেটা রটেছে, সেটা ভুয়ো।” এমনকী, এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইনস্টাগ্রামে লম্বা পোস্টও করছেন রিধিমা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ridhima Pandit (@ridhimapandit)

সারা তেণ্ডুলকর না সারা আলি খান, কাকে মন দিয়েছেন শুভমান? এই জল্পনা বহুদিন ধরেই চলছিল। কিন্তু ‘কফি উইথ করণ’-এ করণ জোহরের সঙ্গে কথা বলতে গিয়ে সারা আলি খান বলে দেন, ‘সারা পৃথিবী ভুল সারার পিছনেই পড়ে রয়েছে।’ এদিকে শচীনকন্যার সঙ্গেই শুভমানকে (Shubman Gill) আম্বানিদের পার্টি থেকে বেরোতে দেখা যায়। এতেই দুইয়ে দুইয়ে চারের মতো প্রেমের অঙ্ক মেলাতে থাকেন নেটিজেনরা। এবার শুভমানের সঙ্গে যোগ হল আরও এক নাম রিধিমা। যদিও অভিনেত্রী কিন্তু পুরো বিষয়টাই অস্বীকার করেছেন।

[আরও পড়ুন: ব্যালটের লড়াইয়ে থমকে হেঁশেলের চাকা, পরিচারিকাহীন ভোটের কলকাতা!]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.