সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমনটা ভাবা হয়েছিল, তেমনটাই হল৷ রবিবার সরকারিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আসিন হলেন অনুরাগ ঠাকুর৷ বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হয়ে গেলেন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি৷ অনুরাগ প্রেসিন্ডেন্ট হতেই খবর ছড়িয়ে পড়ে যে তিনিই ভারতীয় বোর্ডের কনিষ্ঠতম সভাপতি৷ আসলে তেমনটা নয়৷
৩৩ বছর বয়সে এই পদ পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও রাজনীতিবিদ তথা বরোদার শেষ মহারাজা ফতেসিংরাও প্রতাপরাও গায়কোয়াড়৷ ৪১ বছরের অনুরাগ হলেন দ্বিতীয় কনিষ্ঠতম সভাপতি৷ রবিবার বোর্ডের বিশেষ সাধারণ বৈঠকে সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন বোর্ডের সহ-সভাপতি সি কে খান্না৷ বৈঠক শুরুর আগে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আইসিসি-র বর্তমান চেয়ারম্যান মনোহর ও বিসিসিআই কর্তারা৷
BCCI members congratulating Shri @ianuragthakur on becoming the President pic.twitter.com/aprF04Aniq
Advertisement— BCCI (@BCCI) May 22, 2016
Advertisement
আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান পদে আসিন হতেই বিসিসিআই-এর সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মনোহর৷ তারপরই বোর্ডের পরবর্তী সভাপতির খোঁজ শুরু হয়৷ পছন্দের তালিকায় অনুরাগের পাশাপাশি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও৷ তবে শনিবার পূর্বাঞ্চলের বাংলা, অসম, ত্রিপুরা, এনসিসি ও ঝাড়খণ্ড অ্যাসোসিয়েশন অনুরাগের মনোনয়নপত্রে স্বাক্ষর করে৷ ফলে বিনা প্রতিযোগিতাতেই বোর্ড সচিব থেকে সভাপতি হয়ে গেলেন অনুরাগ৷ এমসিএ প্রেসিডেন্ট অজয় শিরকে হলেন নয়া বোর্ড সচিব৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর