সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়নরা পারফর্ম করার জন্য বড় মঞ্চকেই বেছে নেন। এবার থেকে সেটা মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ক্ষেত্রেও প্রমাণিত হয়ে গেল। এবার থেকে টিম ইন্ডিয়া (Team India) কোনও ইভেন্টের ফাইনালে খেলতে নামলেই ‘মিয়া ম্যাজিক’-এর এই আগুনে স্পেলের প্রসঙ্গ আসবেই। তবে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সদ্য সমাপ্ত এশিয়া কাপের মেগা ফাইনালে (Asia Cup Final 2023) ২১ রানে ৬ উইকেট নেওয়া সিরাজের আরও একটি কাণ্ডকারখানায় হেসে লুটোপুটি খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।
বল হাতে ওভারের প্রথম থেকেই উইকেট তুলে নিতে থাকেন সিরাজ। তবে এদিন হ্যাটট্রিকের পরিস্থিতিও সেটা অধরাই থেকে যায়। সাদিরা সমরাবিক্রমা এবং চরিথ আসালঙ্কাকে পরপর দুই বলে ফিরিয়ে দেন তিনি। ফলে হ্যাটট্রিকের সুযোগ চলে আসে তাঁর কাছে। যদিও তা হয়নি। কারণ ঠিক পরের বলেই বাউন্ডারি মারেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু বাউন্ডারি মারার ঠিক পরের বলেই ফিরে যান ধনঞ্জয়া।
Siraj is in some mood today🤣🤣🔥🔥#INDvsSL pic.twitter.com/XM6FnERAO9
Advertisement— Awadhesh Mishra (@annnnshull) September 17, 2023
[আরও পড়ুন: সিরাজের পর ‘দুই বেস্ট ফ্রেন্ড’ ঈশান-শুভমানের দাপট, সর্বাধিক আটবার এশিয়ার সেরা টিম ইন্ডিয়া]
কেন সিরাজ এমন দৌড় লাগালেন? ম্যাচের শেষে সিরাজের জবাব, “আসলে আমারা দৌড়তে ভালোলাগে। তাই বাউন্ডারি আটকে দেওয়ার জন্য দৌড় দিয়েছিলাম। চার বাচাতে পারলে খুব ভালো লাগত।”
W . W W 4 W! 🥵
Is there any stopping @mdsirajofficial?! 🤯The #TeamIndia bowlers are breathing 🔥
4️⃣ wickets in the over! A comeback on the cards for #SriLanka?Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvSL #Cricket pic.twitter.com/Lr7jWYzUnR
— Star Sports (@StarSportsIndia) September 17, 2023
আর মজার ঘটনা ঘটে ধনঞ্জয়ার বাউন্ডারির পরই। দেখা যায় বাউন্ডারি বাঁচাতে বলের পিছন ছুটতে থাকেন সিরাজ। ক্রিজ থেকেই বলের পিছনে ছুটে যান তিনি। যদিও সেই বল আটকাতে পারেননি সিরাজ। বাউন্ডারি হয়ে যায়। তবে সিরাজের এমন ছুটে যাওয়া দেখে মাঠেই হেসে ফেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমন গিলরা। কারণ বল করে বলের পিছনে ছুটে যাওয়া একেবারেই সহজ কাজ নয়। আর তাই সিরাজের এমন দৌড় দেখে হেসে লুটোপুটি খেলেন বিরাট। ক্যামেরাতে সেই মুহূর্ত ধরা পড়ে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: এশিয়া কাপ জয়েও নামবদল বিতর্ক? নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘Congratulations Bharat’]
সর্বশেষ খবর
-
সেদ্ধ করতে গিয়ে চিড় ধরছে ডিমের খোলায়, সমাধান করবে একটিমাত্র পাতিলেবু!
-
অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ করছে না! সাধারণ সংক্রমণও কেন হয়ে উঠছে ভয়ংকর?
-
বিদ্যুৎ বিভ্রাটে পচছে ফ্রিজারে রাখা মাংস-সবজি, এইভাবে ১ টাকার কয়েন রাখলেই কেল্লাফতে!
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০