Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
India Asia Cup

Asia Cup 2023: এশিয়া কাপ জয়েও নামবদল বিতর্ক? নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘Congratulations Bharat’

শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়া কাপ জিতেছে ভার‍ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১৯:২৯

options
link
Asia Cup 2023: এশিয়া কাপ জয়েও নামবদল বিতর্ক? নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘Congratulations Bharat’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup) জিতল ভারত (India)। পাঁচ বছর পর কোনও বহুদেশীয় ট্রফি এল মেন ইন ব্লুর ক্যাবিনেটে। তবে এই নজির গড়ার দিনেও শুরু হয়ে গেল দেশের নামকরণ বিতর্ক। দশ উইকেটে শ্রীলঙ্কাকে দুরমুশ করতেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং “Congratulations Bharat”। প্রসঙ্গত, এশিয়া কাপ শুরুর আগেই বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার দাবি করেছিলেন, ভারতীয় ক্রিকেট দলের জার্সিতেও ইন্ডিয়ার বদলে ভারত লেখা হোক।

জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে লেখা হয়েছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat)। এমনকী প্রধানমন্ত্রীও নামের পাশে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা শুরু করেছেন। পাশাপাশি সরকার আগামীকালই সংসদের বিশেষ যে অধিবেশন ডাকা হয়েছে, তাতে দেশের নামবদলের প্রস্তাব পেশ করা হতে পারে বলেও জল্পনা। আর এতেই বিতর্ক তুঙ্গে ওঠে। বিরোধীরা একযোগে তোপ দাগে কেন্দ্রের বিরুদ্ধে। তাদের দাবি, জোট শরিক ‘ইন্ডিয়া’ নাম ব্যবহার করাতেই ভয় পেয়েছেন মোদি। তবে সেসবে কান না দিয়ে জি-২০ সম্মেলনে দেশের নামফলকেও ‘ভারত’ শব্দ ব্যবহার করে কার্যত নিজের অবস্থানই স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ছয় উইকেট নেওয়া সিরাজের কাণ্ডকারখানা দেখে হেসে লুটোপুটি বিরাট! দেখুন ভাইরাল ভিডিও]

তারপর থেকেই রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে শামিল হয়েছে ক্রিকেটমহলও। সুনীল গাভাসকর, বীরেন্দ্র শেহওয়াগের মতো বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বরা প্রকাশ্যেই ভারত নামের পক্ষে সওয়াল করেছেন। তারপরেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে সোশাল মিডিয়ায় ‘ভারত’  নামের দাপট দেখা যায়। ম্যাচ শুরু হতেই X প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে উপরের দিকে উঠে আসে ‘ভারত ভার্সেস পাকিস্তান’ (Bharat vs Pakistan)। সাধারণত, ইংরাজি ভাষায় লেখা হলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানই এতকাল লেখা হয়ে এসেছে। কিন্তু ২২ গজের লড়াইতেও ঢুকে পড়ে দেশের নাম বদলের বিতর্ক। সেই ধারাই অব্যাহত থাকল এশিয়া কাপ ফাইনালেও। 

[আরও পড়ুন: ১০ জনের ডায়মন্ড হারবারের কাছে হেরেও কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.