সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে এ বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। বুধবার এমনই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি ইনস্টাগ্রাম লাইভ সেশনে জানিয়ে দিয়েছেন, ‘সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এই প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। পরবর্তীকালে ভারতের আপত্তির জেরে ৬ দেশীয় এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু করোনা আবহে শেষপর্যন্ত আর হচ্ছেই না এই টি-২০ টুর্নামেন্ট। এরপর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপও অনিশ্চিত। ফলে সেই সময় আইপিএল আয়োজন করতে পারে বিসিসিআই, এমনটাই সূত্রের খবর।
এদিকে, সৌরভ এশিয়া কাপ বাতিল হওয়ার কথা ঘোষণা করে দিলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি। পিসিবি সিইও ওয়াসিম খান এর আগে জানিয়ে ছিলেন, আইপিএল-এর জন্য যদি এশিয়া কাপের সূচিতে বদল আনা হয়, তাহলে তাঁরা আপত্তি জানাবেন। গত মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকের পরেও এশিয়া কাপ নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তার মধ্যে সৌরভই এদিন টুর্নামেন্ট বাতিল হওয়ার কথা জানালেন।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা