Asian Games 2026 Cricket

যুবভারতীতে ব্রাজিল ম্যাচের দিনই ক্রিকেটে ভারত-পাক মহারণ? মেগা শনিবারের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা

৩ অক্টোবর। ভারতীয় ফুটবলের ইতিহাসে রেড লেটার ডে হতে চলেছে। ওই দিন আরও একটি মেগা ম্যাচের সাক্ষী থাকতে পারেন ক্রীড়াপ্রেমীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৭:৫৭

options
link
যুবভারতীতে ব্রাজিল ম্যাচের দিনই ক্রিকেটে ভারত-পাক মহারণ? মেগা শনিবারের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা
ফাইল ছবি।

৩ অক্টোবর। ভারতীয় ফুটবলের ইতিহাসে রেড লেটার ডে হতে চলেছে। ওইদিন সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমবারের জন্য ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনের পারদ চড়ছে। তবে শুধু ওই ম্যাচ নয়। ৩ অক্টোবর শনিবার আরও একটি মেগা ম্যাচের সাক্ষী থাকতে পারেন ক্রীড়াপ্রেমীরা। সেটা হল এশিয়ান গেমস ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণ। এশিয়ান গেমসের সূচি এমনভাবে তৈরি হয়েছে যে ভারত এবং পাকিস্তান ফাইনালে উঠলে একে অপরের মুখোমুখি হবে। সেই ফাইনালেরই দিন ঠিক হয়েছে ব্রাজিল ম্যাচের দিন।

Advertisement

বুধবার ঘোষণা করা হয়েছে এশিয়ান গেমস ক্রিকেটের চূড়ান্ত সূচি। সব ম্যাচ হবে টি-২০ ফরম্যাটে। সবকটি ম্যাচকেই আইসিসি স্বীকৃত পূর্ণ আন্তর্জাতিক ম্যাচের তকমা দেওয়া হবে। সেই মতো ভারত তারুণ্যে ভরা দলও ঘোষণা করেছে। সব ম্যাচ হবে আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্কে। আগে মেয়েদের প্রতিযোগিতা সম্পন্ন হবে ১৭-২২ সেপ্টেম্বরে। ছেলেদের ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।

Advertisement

মেয়েদের ক্রিকেটে আটটি দল সুযোগ পাচ্ছে। এই বিভাগে সবকটি ম্যাচ হবে নকআউট ফরম্যাটে। অর্থাৎ সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবেন হরমনপ্রীতরা। ভারতের প্রথম প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচে জয়ী দল খেলবে বাংলাদেশ-চিন ম্যাচের বিজয়ীর সঙ্গে। অপর দু’টি কোয়ার্টারে খেলবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড। এই বিভাগে একমাত্র ফাইনালে উঠলেই ভারত-পাক মুখোমুখি হতে পারে। সেই ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর।

Advertisement

ছেলেদের ক্ষেত্রে ফরম্যাট একটু আলাদা। আইসিসি র‍্যাঙ্কিংয়ের নিরিখে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছ’টি দল খেলবে বাছাই পর্বে। এই ছয় দলে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল। গ্রুপ বি-তে রয়েছে হংকং, মালয়েশিয়া এবং ওমান। এই ছয় দলের মধ্যে চার দল মূল পর্বে উঠবে। সেখান থেকেই ঠিক হবে ভারত-সহ অন্য দেশগুলির প্রতিপক্ষ। এ গ্রুপের রানার্স আপ হবে ভারতের প্রতিপক্ষ। পাকিস্তান খেলবে গ্রুপ বি’র রানার্স দলের বিরুদ্ধে। ছেলেদের বিভাগে ফাইনালে ভারত-পাক মহারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চার বছর আগে ক্রিকেটের পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

ভারতের মহিলা দলের সূচি:
মহিলা দলের কোয়ার্টার ফাইনাল: ১৮ সেপ্টেম্বর (প্রতিপক্ষ জাপান)
মহিলা দলের মেগা ফাইনাল: ২২ সেপ্টেম্বর
ভারতের পুরুষ দলের সূচি:
পুরুষ দলের কোয়ার্টার ফাইনাল: ২৮ সেপ্টেম্বর (প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স-আপ) (সকাল ১০.৩০)
পুরুষ দলের সেমিফাইনাল: ১ অক্টোবর (সকাল ১০.৩০)
পুরুষ দলের ফাইনাল ও ব্রোঞ্জ ম্যাচ: ৩ অক্টোবর (সকাল ১০.৩০)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.