Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Mohun Bagan

ডার্বির ক্ষতে ছোট্ট প্রলেপ! সুহেলের হ্যাটট্রিকে ব্যারেটোর দলকে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে মোহনবাগান

ডার্বি হারের হতাশা কাটিয়ে হাফ ডজন গোলে জিতল সবুজ-মেরুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৭:২৫

options
link
ডার্বির ক্ষতে ছোট্ট প্রলেপ! সুহেলের হ্যাটট্রিকে ব্যারেটোর দলকে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে মোহনবাগান zoom
সুহেলকে অভিনন্দন জানালেন 'সবুজ তোতা'। ছবি অপ্রতিম পাল।
Advertisement

মোহনবাগান ৬ (সুহেল হ্যাটট্রিক, সাজি, সন্দীপ, অভিষেক)
জর্জ টেলিগ্রাফ ০

ইস্টবেঙ্গলের কাছে ৪-১ গোলে হেরে ১৮ বার ডুরান্ড জয়ের স্বপ্ন ভেঙেছে মোহনবাগানের। সেই ক্ষত ভুলে বুধবার ঘরোয়া লিগে নেমেছিল সবুজ-মেরুন। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। সুপার সিক্সে উঠতে হলে পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ বাস্তব রায়ের ছেলেদের। ডার্বি হারের হতাশা কাটিয়ে এই ম্যাচে হাফ ডজন গোলে জিতল সবুজ-মেরুন। ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে সুপার সিক্সের লড়াইয়ে ফিরল মেরিনার্সরা। 

Advertisement
গোলের পর সতীর্থদের সঙ্গে সুহেল। ছবি অপ্রতিম পাল।

এদিন শুরু থেকেই দাপট দেখায় মোহনবাগান। ১৩ মিনিটে কিয়ানের সেন্টার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহেল ভাট। ২০ মিনিটে অফসাইডের কারণে মোহনবাগানের আরও একটি গোল বাতিল হয়। তবে দ্বিতীয় গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি। ২৩ মিনিটে বাঁ দিক থেকে আসা পাসে অনবদ্য টাচে ডান পায়ের আউটস্টেপে গোল করেন অ্যালেক্স সাজি। মরশুমে এটাই তাঁর প্রথম গোল।

২৭ মিনিটে ধাক্কা খায় জর্জ। বিভান জ্যোতি লস্করকে ট্যাকল করে লাল কার্ড দেখেন তাদের অধিনায়ক রণজয় সামন্ত। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পায় মোহনবাগান। তবে বিভান জ্যোতির সেটপিস দুরন্ত দক্ষতায় রুখে দেন জর্জের গোলকিপার বিশ্বনাথ ওরাওঁ। ৩৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল জর্জ। ৪২ মিনিটে তন্ময়ের দূরপাল্লার শট অবশ্য বার উঁচিয়ে চলে যায়। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

ছবি অপ্রতিম পাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মোহনবাগান। গোল করেন সন্দীপ মালিক। ৪৮ মিনিটে বিভান জ্যোতির লে-অফ থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি সুহেল। তবে ৫০ মিনিটে পরিবর্ত হিসাবে নেমেই অভিষেকে গোল করেন সূর্যবংশী। ৪-০ এগিয়ে যায় মোহনবাগান। ৫৫ মিনিটে বাঁ দিক থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ছ’মিনিট পর সেই সায়নের থ্রু বলেই জালে বল জড়িয়ে দেন সুহেল। ৬১ মিনিটে তাঁর দ্বিতীয় গোল।

এরপর কিয়ান নাসিরির জায়গায় রাজদীপ করকে নামান বাস্তব রায়। ৬৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন সুহেল। শেষ পর্যন্ত অবশ্য অপেক্ষার অবসান ৭৩ মিনিটে। হ্যাটট্রিক পূর্ণ করেন সুহেল ভাট। শেষ পর্যন্ত ৬-০ গোলে জিতে পয়েন্ট তালিকায় তিনে উঠে এল মোহনবাগান। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইস্টবেঙ্গল। ইউনাইটেড কলকাতার রয়েছে চতুর্থ স্থানে। তারা রয়েছে ৯ ম্যাচে ১৫ পয়েন্টে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.