Aus vs Ban

‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের

স্টার্ক ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৭:০২

options
link
‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের
স্টার্কের সঙ্গে ঝামেলা মিরাজের। ছবি: সোশাল মিডিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপট অব্যাহত। দ্বিতীয় দিনে ১৫৩ রানের বড় লিড নাজমুল হোসেন শান্তদের হাতে। বোলিংয়ের পর ব্যাটিংয়েও অজিদের থেকে এগিয়ে ‘টাইগার’রা। এখনও ব্যাটিং করছেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ। এর মধ্যে অজি পেসার মিচেল স্টার্কের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন মিরাজ। রেকর্ড গড়ার ম্যাচেও পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে স্টার্ক বলেই বসেন, “তুমি এখন আর বাংলাদেশে নেই।”

Advertisement

টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের হয়ে বল হাতে ঝড় তুলেছেন হাসান মাহমুদ। ৫৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১৯৮ রানে। জবাবে বাংলাদেশ খুব ভালো জায়গায় আছে। সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান। ৮৪ রান নাজমুল হোসেন শান্তর। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ৩৫১। এগিয়ে আছে ১৫৩ রানে।

Advertisement

এর মধ্যে মিরাজের সঙ্গে ঝামেলায় জড়ান স্টার্ক। ১০৩ তম এভারে স্টার্কের বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নেন মিরাজ। নিয়ম অনুযায়ী বোলার ও ব্যাটার দু’জনকেই পিচের মাঝের অংশ এড়িয়ে দৌড়তে হয়। কিন্তু মিরাজ রান নিতে গিয়ে দেখেন সামনে স্টার্ক দাঁড়িয়ে। তারপর পিচের মাঝখান দিয়ে রান নেন। আম্পায়ার কুমার ধর্মসেনা প্রথমে মিরাজকে সাবধান করে দেন। তারপর স্টার্ক বলেন, “এটা আমার ফলো থ্রু। তোমার নয়। উইকেট থেকে সরে যাও।” তারপর বোলিংয়ের মার্কে যাওয়ার সময় খোঁচা দিয়ে বলেন, “তুমি এখন আর বাংলাদেশে নেই।” তবে মিরাজ জানান যে তিনি ইচ্ছাকৃতভাবে কাজটি করেননি।

Advertisement

স্টার্ক ৬৮ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। লিটন দাসকে ফেরাতেই তাঁর টেস্ট উইকেট সংখ্যা ৪৩৫। ছাপিয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবকে। বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় এখন একেবারে শীর্ষে স্টার্ক। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১১ নম্বরে উঠে এলেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.