Bangladesh Cricket Board

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ‘টয়লেটে’ও দুর্নীতি! বেতন কারচুপি দেখে হতবাক সভাপতি তামিম

বাংলাদেশে তারেক রহমান সরকারে আসার পর পরই আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় তামিমকে। দায়িত্বে আসার পর থেকেই বেশ সক্রিয় প্রাক্তন অধিনায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ২০:৫২

options
link
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ‘টয়লেটে’ও দুর্নীতি! বেতন কারচুপি দেখে হতবাক সভাপতি তামিম
নতুন দায়িত্বে তামিম ইকবাল। ছবি সংগৃহীত।

দায়িত্বে আসার পর থেকেই বেশ সক্রিয় তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির মাথায় এখন প্রাক্তন অধিনায়ক। আগের সরকারের আমলে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সরকারি বা বেসরকারিভাবে তদন্ত চালাচ্ছেন। এবার তিনি খুঁজে পেলেন ‘টয়লেট’ দুর্নীতি। স্টেডিয়ামের সাফাইকর্মীদের বেতন নিয়ে বড়সড় কারচুপি প্রকাশ্যে আনলেন তিনি।

Advertisement

বাংলাদেশে তারেক রহমান সরকারে আসার পর পরই আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় তামিমকে। বোর্ডের কর্তৃত্ব পাওয়ার পর মহিলাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবার খোঁজ পেলেন বড়সড় দুর্নীতির। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্টেডিয়াম পরিদর্শনের সময় সাফাইকর্মীদের পারিশ্রমিক নিয়ে অসঙ্গতি দেখতে পান। কীরকম? তাঁর বক্তব্য, সাফাইকর্মীদের বাংলাদেশি মুদ্রায় ৬৫০ টাকা পাওয়ার কথা। কিন্তু তিনি অভিযোগ পেয়েছেন, তাঁরা নাকি মাত্র ৩০০ টাকা করে পাচ্ছেন।

Advertisement

গোটা বিষয়টায় তামিম যথেষ্ট অবাক হন। ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, বিদেশি পর্যটকরা পর্যন্ত স্টেডিয়ামের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ করেছেন। তারপর তিনি সরেজমিনে পর্যবেক্ষণে গিয়ে সমস্যার কথা জানতে পারেন। কীভাবে এই দুর্নীতি হত, সেটাও জানতে পেরেছেন তামিম। তাঁর বক্তব্য, কোম্পানিকে টেন্ডার দেওয়া হলেও কাজ করানো হয় বিসিবি’র লোক দিয়েই। কিন্তু টাকা দেওয়ার সময় ওই কোম্পানি মাঝপথে টাকা কেটে নেয়।

Advertisement

সেক্ষেত্রে উপায়? তামিমের সমাধান, এখন থেকে সব কর্মীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হবে। সরাসরি সেখানে টাকা দেওয়া হবে। প্রমাণ ছাড়া কোনও বিল দেওয়া হবে না। এছাড়া অনেককে ৯০ ঘণ্টা ওভারটাইম দেখানো হয়েছে। সেই অতিরিক্ত টাকা কোথায় যাচ্ছে? সেটারও খোঁজ করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.