Bangladesh Cricket

বিশ্বকাপ থেকে বাদ, ফাঁকা সময়ে নিজেদের মধ্যে দল বানিয়ে খেলবেন লিটন-মুস্তাফিজুররা!

বিশ্বকাপে খেলা হবে না বাংলাদেশের। গোটা ক্রিকেট বিশ্ব যখন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে লড়াইয়ে নামবে, তখন লিটন দাস বা মুস্তাফিজুরদের হাতে অনেক সময়। ওই সময়ে কী করা উচিত? তারও উপায় খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ২১:১৭

options
link
বিশ্বকাপ থেকে বাদ, ফাঁকা সময়ে নিজেদের মধ্যে দল বানিয়ে খেলবেন লিটন-মুস্তাফিজুররা!
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

বিশ্বকাপে খেলা হবে না বাংলাদেশের। গোটা ক্রিকেট বিশ্ব যখন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে লড়াইয়ে নামবে, তখন লিটন দাস বা মুস্তাফিজুরদের হাতে অনেক সময়। ওই সময়ে কী করা উচিত? তারও উপায় খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশি ক্রিকেটাররা। চারটি দল বানিয়ে নিজেদের ‘ব্যস্ত’ রাখার পদ্ধতি খুঁজে পেয়েছে বিসিবি।

Advertisement

সেই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে ‘অদম্য’। মনে করা হচ্ছে, আইসিসি’র বিরুদ্ধে যেভাবে তারা একরোখা মানসিকতা দেখিয়েছে, সেটাই এই নামের মধ্যে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে। যদিও এই মানসিকতার জন্যই তারা বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে তিনটি দলের মধ্যে এই টুর্নামেন্ট চলবে। তিনটি দলের নাম ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর মধ্যে ধূমকেতু দলের নেতৃত্বে লিটন দাস, যিনি বাংলাদেশের টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক। অন্যদিকে দুর্বারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দুরন্তের অধিনায়ক আকবর আলি। বিসিবি’র তরফ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টে প্লেয়ারদের ফি ও প্রাইজ মানি নিয়ে মোট ১.৮৭ কোটি টাকা খরচ হচ্ছে। বাংলাদেশ বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আমরা চাই এই টুর্নামেন্টে যথেষ্ট প্রতিযোগিতা থাকুক। তাই প্রতিটা ম্যাচের জন্য ম্যাচ ফি ও অন্যান্য পুরস্কার দেওয়া হচ্ছে।” জানা গিয়েছে, ঢাকায় ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ। ফাইনাল ৯ ফেব্রুয়ারি। সন্ধ্যা ৬টা থেকে ম্যাচগুলি হবে।

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুহত্যার জেরে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানো নিয়ে এদেশে প্রবল আপত্তি ওঠে। যার জেরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এর পালটা বাংলাদেশ বোর্ড ঠিক করে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। আইসিসি থেকে একাধিকবার আলোচনা করলেও তারা নিজের অবস্থান থেকে সরেনি। শেষ পর্যন্ত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.