BCB

বিরোধিতা ভুলে ভারতের সঙ্গে খেলা চালুই উদ্দেশ্য! বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নিয়েই কাজ শুরু তামিমের

এবছরের সেপ্টেম্বরে টিম তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ভারতের বিরুদ্ধে খেলার কথা বাংলাদেশের। তবে ভারত সরকার বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র দেয় কি না সেটা নিয়ে সংশয় রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ১৫:৫৮

options
link
বিরোধিতা ভুলে ভারতের সঙ্গে খেলা চালুই উদ্দেশ্য! বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নিয়েই কাজ শুরু তামিমের
আমিনুল ইসলাম ও তামিম ইকবাল। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের (BCB) মাথায় বসেই ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের কাজ শুরু করে দিলেন তামিম ইকবাল। সূত্রের খবর, তামিম চাইছেন যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে সিরিজ চালু করতে। সেই লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপও করে ফেলেছেন তিনি।

Advertisement

আগের সরকারের আমলে যেভাবে ভারতকে ‘বয়কটের’ নীতি নিয়েছিল, সেখান থেকে সরে আসছে তারেক রহমান সরকার। গতবছর জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক কারণে সেই সিরিজ হয়নি। ইতিমধ্যেই সেই স্থগিত সিরিজটি ফের আয়োজনে করতে চেয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। তামিম বাংলাদেশ ক্রিকেটের অ্যাড হক কমিটির মাথায় বসার পর আরও তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, তামিম চাইছেন যেভাবেই হোক দু’দেশের মধ্যে খেলা চালু হোক। সেটা আর্থিকভাবে বিসিবির জন্য জরুরি।

Advertisement

এবছরের সেপ্টেম্বরে টিম তিনটে ওয়ানডে এবং তিনটে টি-টোয়েন্টি ভারতের বিরুদ্ধে খেলার কথা বাংলাদেশের। তবে ভারত সরকার বাংলাদেশে যাওয়ার ছাড়পত্র দেয় কি না সেটা নিয়ে সংশয় রয়েছে। তামিম চাইছেন ওই সিরিজ শুধু নয়, ধারাবাহিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সিরিজ হোক। দুই দেশেই সেই সিরিজগুলি আয়োজন করতে চান তিনি। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে সে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আলোচনা শুরু হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গেও আলোচনা শুরু করছেন।

Advertisement

আসলে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যে আগের সরকারের ভূমিকা রয়েছে। এই সরকার সেই অন্তর্বর্তী সরকারের ভুল শুধরে নিতে চাইছে। শোনা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বোর্ডের অনেক পরিচালকই রাজি ছিলেন। তারপরও আমিনুলের আমলে বিশ্বকাপ খেলা হয়নি। বাংলাদেশের বর্তমান সরকার মনে করছে, অহেতুক ভারত বিরোধিতা এবং বিশ্বকাপে খেলতে না যাওয়ায় ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। তাই তামিমকে দিয়ে সেসব ক্ষতি ঠিক করাতে চাইছে তারেক রহমানের সরকার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.