Vaibhav Sooryavanshi

‘ছক্কা হাঁকানো কমাতে হবে’, বৈভবের অতি আগ্রাসনে রাশ টানতে চায় বোর্ড! ৩ ম্যাচ পরই শুরু কাটাছেঁড়া

ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মগ্ন, তখন একের পর এক লজ্জার নজির গড়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল। পরপর দুই সিরিজ হার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১১:০৭

options
link
‘ছক্কা হাঁকানো কমাতে হবে’, বৈভবের অতি আগ্রাসনে রাশ টানতে চায় বোর্ড! ৩ ম্যাচ পরই শুরু কাটাছেঁড়া
বৈভব সূর্যবংশী। ছবি: বিসিসিআই

বিস্ময় প্রতিভা। আইপিএলে অভাবনীয় পারফরম্যান্স। মাত্র ১৫ বছর বয়সে খ্যাতির শীর্ষে। শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এই সপ্তাহ দুয়েক আগেও সপ্তম স্বর্গে ছিল বৈভব সূর্যবংশী। কিন্তু মাত্র ৩ ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতেই সবটা কেমন যেন বদলে গেল। রাতারাতি তাঁর পারফরম্যান্স আতস কাচের তলায়। সমর্থকরা তো বটেই বিসিসিআইও এবার বৈভবের ব্যাট করার ধরন নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিল।

Advertisement

বোর্ড সূত্রের খবর, বৈভব সূর্যবংশীর অতি আগ্রাসী মানসিকতায় রাশ টানতে চায় ভারতীয় বোর্ড। বিসিসিআই মনে করছে, তরুণ ওপেনারের অতিরিক্ত ছক্কা হাঁকানোর প্রবণতা তাঁর ইউকেট খোয়ানোর এবং ডট বল খেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অবশ্য শুধু বৈভব নয়, আরেক ওপেনার অভিষেক শর্মার অতিরিক্ত ছক্কা মারার প্রবণতা নিয়েও আপত্তি রয়েছে বোর্ড কর্তাদের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ড সিরিজের পরই অভিষেক শর্মা এবং বৈভবের সঙ্গে কথা বলতে পারেন বোর্ড কর্তারা। বোর্ডের সূত্র বলছে, “অভিষেক এবং বৈভবের ছক্কা মারার প্রবণতা ভালো। কিন্তু আরও একটু নিয়ন্ত্রণ করতে হবে।”

Advertisement

ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন গোটা ক্রীড়াবিশ্ব মগ্ন, তখন একের পর এক লজ্জার নজির গড়ে চলেছে ভারতীয় ক্রিকেট দল। পরপর দুই সিরিজ হার। পরপর ৬ টি-২০ ম্যাচে জয়হীন। প্রথমবার আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ হার-হোয়াইট ওয়াশ। ইংল্যান্ডের বিরুদ্ধেও লজ্জার পারফরম্যান্স। এই হারের জন্য ওপেনারদের পারফরম্যান্সকে দায়ী করছে বোর্ডের একাংশ। নিজের প্রথম তিন ম্যাচে বৈভব সূর্যবংশী মাত্র ১৪,১৩ এবং ১৫ রান করেছেন।

Advertisement

শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিযের হারের ময়নাতদন্ত করবে বিসিসিআই। তাতে ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। সেখানেই বৈভবদের আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ নিয়ে কথা হতে পারে। তবে শুধু ওই দুই তারকা নন, সবার পারফরম্যান্সই খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখা হবে কোচিং স্টাফের পারফরম্যান্সও। এমনকী হেড কোচ গৌতম গম্ভীরও নিরাপদ নন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.