মাঠের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল বৈভব সূর্যবংশী। সেজন্য কি তরুণ তুর্কিকে শাস্তি দেওয়া হবে? গত কয়েকদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে ক্রিকেটমহলে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল বিসিসিআই। উল্লেখ্য, গত সোমবার শ্রীলঙ্কা এ’র বিরুদ্ধে খেলতে নেমেছিল বৈভবদের ভারত এ। সেই ম্যাচে মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ১৫ বছরের কিশোর। কিন্তু এখনও পর্যন্ত কোনও শাস্তি পায়নি সে।
আরও পড়ুন:
জানা যায়, সোমবার ম্যাচ শেষ হওয়ার পর বৈভবকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন ভিশেন হালামবাগে নামে শ্রীলঙ্কা এ দলের এক ক্রিকেটার। তিনি বৈভবকে বলেন, “খেলা শেষ। এবার বাড়ি যাও।” এই কথাতেই মেজাজ হারিয়ে ফেলে ১৫ বছরের কিশোর। তেড়ে যায় বিপক্ষ ক্রিকেটারদের দিকে। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতিও। তবে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অন্যরা। কোনওমতে অশান্তি মেটানো হয়। কিন্তু বৈভবের আচরণে বিরক্ত ক্রিকেটপ্রেমীদের একাংশ। বিপক্ষ স্লেজিং করলেও তেড়ে যাওয়া উচিত হয়নি বৈভবের, এমনটাই মনে করছেন অনেকে।
সাধারণত এ দলের মধ্যে ছোটখাট কোনও সমস্যা হলে সেই নিয়ে শাস্তিমূলক পদক্ষেপ করে না আইসিসি। বিষয়টি ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বোর্ডের হাতে। এক্ষেত্রে বিসিসিআইয়ের উপরেই নির্ভর করে, বৈভবের শাস্তি হবে কিনা। কিন্তু বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার কণ্ঠে একেবারে অন্য সুর! তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ম্যাচ সংক্রান্ত বিষয়ে বিসিসিআই মোটেই হস্তক্ষেপ করে না। শাস্তি দেওয়া বা না দেওয়ার বিষয়টি থাকে আম্পায়ারদের হাতে। এখানে বিসিসিআইয়ের কিছু করার নেই।”
প্রশ্ন উঠছে, তাহলে বৈভবকে শাস্তি দেওয়ার এক্তিয়ার আসলে কার? শোনা গিয়েছে, হাতাহাতি-সহ নানা অভিযোগে শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে সেদেশের বোর্ড। আম্পায়াররাও বৈভবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছেন বিসিসিআইয়ের কাছে। তা সত্ত্বেও কেন শাস্তি পাচ্ছে না বৈভব? সুপারস্টার বলেই কি ভুল করেও পার পেয়ে যাচ্ছে এই বিস্ময় প্রতিভা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার
-
শেয়ার না কিনলেই মামলা! ‘সেবির চিঠি’ দেখিয়ে ফাঁদ, ২৬ লক্ষ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী