Bhaichung Bhutia

‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং

লাল-হলুদের স্পোর্টস ডে’তে উপস্থিত হয়ে বাইচুং বলেন এ কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৩:২৩

options
link
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
বাইচুং ভুটিয়া (বাঁদিকে) ও কল্যাণ চৌবে। ফাইল ছবি।

হ্যাঁ। এখনও। প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিনটাই এখন ইস্টবেঙ্গল ক্লাবের ‘স্পোর্টস ডে’। আর সেই উলপক্ষে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের নতুন টার্ফে প্রাক্তন ফুটবলারদের নিয়ে আয়োজন হয়েছিল ফুটবল প্রতিযোগিতা। যেখানে আলভিটোরা দু’গোলে হারালেন অসীম বিশ্বাসদের। আর আলভিটোদের হয়ে সেই দু’গোলের মালিক, সেই বাইচুং ভুটিয়া।

Advertisement
ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে’তে প্রাক্তন ফুটবলার সুধীর কর্মকার। রয়েছেন মন্ত্রী তাপস রায়, মন্ত্রী শঙ্কর ঘোষ, ইস্টবেঙ্গল সভাপতি মুরারিলাল লোহিয়া, কর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী-সহ অন্যরা। ছবি অপ্রতিম পাল।

‘স্পোর্টস ডে’ উপলক্ষে এদিন সকাল থেকেই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান শুরু। প্রথমে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিকেলে মূল অনুষ্ঠান। আর তার শুরুতেই প্রাক্তনদের ফুটবল। পরে ক্লাবের লঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, শংকর ঘোষও। সংবর্ধিত করা হয় সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অস্মিতা দে-কে। রিলে রেসে পদকজয়ী নাসিফা খাতুনকেও সংবর্ধিত করে ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি কলকাতা লিগের প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত প্রতি ডিভিশনের সেরা ফুটবলারদের সংবর্ধিত করা হয়। সংবর্ধিত করা হয় বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীকেও।

Advertisement

তবে চমক হল বহুদিন পর প্রাক্তন ফুটবলার, সুধীর কর্মকারের ক্লাবে আসা। দারুণ একটি ঝাঁ চকচকে প্লেয়ার্স বক্স উদ্বোধন হয় ইস্টবেঙ্গলে। যা করা হয়েছে অর্জুন ফুটবলার সুধীর কর্মকার নামে। আর তারই পাশে প্রেসিডেন্সিয়াল বক্সের উদ্বোধন হয় প্রয়াত পল্টু দাসের নামে। প্রয়াত জ্যোতিষচন্দ্র গুহর নামে হয় অফিস এরিনা। আর এবার পল্টু দাস স্মারক বক্তৃতা দেন মন্ত্রী তাপস রায়। বহু পুরনো দিন থেকে পল্টু দাসের সঙ্গে তাঁর সখ্যতা, নানা বিষয়ে মতের আদান-প্রদান, এরকম বহু টুকরো টুকরো স্মৃতি তুলে ধরেন তিনি। মন্ত্রী শংকর ঘোষের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের আজীবন সদস্যপদ।

Advertisement
ইস্টবেঙ্গলে বাইচুং। ছবি অপ্রতিম পাল।

তবে অনুষ্ঠানের বাইরে দাঁড়িয়ে ফেডারেশনকে ব্রাজিল ম্যাচ করা নিয়ে এক হাত নিয়েছেন বাইচুং ভুটিয়া। বলেন, ‘‘কোনও দেশের ফেডারেশন টাকা খরচ করে বিদেশি দল এনে ম্যাচ খেলে না। ব্রাজিলকে আনতে খরচ পড়বে প্রায় ৫০ কোটি টাকার মতো। ফেডারেশন কেন এই টাকাটা খরচ করবে? এটা ফেডারেশনের কাজ নয়। যে সময়ে ক্লাবগুলির কাছে টাকা নেই। যে সময়ে ক্লাবদের ইনভেস্টরের অভাব। সেই সময় আমাদের ফেডারেশন ব্রাজিলকে আনতে গিয়ে ৫০ কোটি টাকা ভুল ভাবে খরচ করছে। পৃথিবীর কোনও ফুটবল ফেডারেশন নিজেদের পরিকাঠামো উন্নয়ন না করে, এভাবে টাকা ওড়াতে পারে না। বরং দরকার ছিল এশিয়ান কাপে খেলতে যাওয়া। ব্রাজিল ম্যাচ নিয়ে সবাইকে ভুল বুঝিয়ে টাকা খরচ করছেন ফেডারেশন প্রেসিডেন্ট। এর থেকে এএফসির প্রস্তুতির জন্য ফেডারেশন যদি ইস্টবেঙ্গলকে ২০ কোটি টাকা দিয়ে সাহায্য করত, সেটা ভালো হত।’’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.