Olympics 2028

‘সংবাদ প্রতিদিন’-এর খবরে সিলমোহর, নাইটদের মাঠে অলিম্পিকের ম্যাচের ঘোষণা আইসিসি-র

প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের স্টেডিয়াম তৈরিতে উদ্যোগী হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। পোমোনা এলাকায় তৈরি হচ্ছে সেই মাঠ। ইতিমধ্যে স্টেডিয়ামের পরিকাঠামো অনেকটাই তৈরি হয়ে গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১২:২৮

options
link
‘সংবাদ প্রতিদিন’-এর খবরে সিলমোহর, নাইটদের মাঠে অলিম্পিকের ম্যাচের ঘোষণা আইসিসি-র
নিজস্ব চিত্র

লস অ্যাঞ্জেলেসের পোমোনায় এলএকেআরের ঘরের মাঠেই হতে চলেছে ২০২৮ অলিম্পিক গেমসের ক্রিকেট ম্যাচ। আগেই সে খবর প্রকাশিত হয়েছে ‘সংবাদ প্রতিদিন’-এ। বৃহস্পতিবার এলএকেআরের মাঠে দাঁড়িয়ে সেই খবরে সিলমোহর দিলেন আইসিসি সিইও সংযোগ গুপ্ত।

Advertisement

প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের স্টেডিয়াম তৈরিতে উদ্যোগী হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। পোমোনা এলাকায় তৈরি হচ্ছে সেই মাঠ। ইতিমধ্যে স্টেডিয়ামের পরিকাঠামো অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এমনকী এবছর মেজর লিগ সকারের কয়েকটা ম্যাচও হবে এই স্টেডিয়ামে। এদিন মাঠের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইসিসি সিইও বলেন, “এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আজ শুধু একটা মাঠের ভিত্তিস্থাপন হচ্ছে না। বরং ১২৮ বছরের পুরনো এক প্রতিশ্রুতি পূরণের সূচনা হচ্ছে। এই দীর্ঘ সময় বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম খেলা, যা আড়াইশো কোটি মানুষের প্রিয়, সেই ক্রিকেট অলিম্পিক বৃত্তের বাইরে ছিল। আমার মনে হয় না অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের জন্য এই মাঠের থেকে ভালো কোনও স্টেডিয়াম থাকতে পারে।” লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম গড়ার জন্য নাইট ম্যানেজমেন্টকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলেস গেমসে পুরুষ ও মহিলা বিভাগে ছ’টি করে দেশ অংশ নেবে। প্রতি দলে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। ১২ থেকে ২০ জুলাইয়ের মধ্যে হবে মহিলা বিভাগের খেলা। পুরুষ বিভাগের পর্ব চলবে ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লস অ্যাঞ্জেলেসের ফেয়ারপ্লেক্সের একাংশে স্টেডিয়াম তৈরি করছে নাইট রাইডার্স। পাঁচশো একরের এই এলাকায় শতবর্ষ প্রাচীন ‘লস অ্যাঞ্জেলেস ফেয়ার’ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই পোমোনার মাঠে উইকেট-সহ অন্যান্য প্রাথমিক পরিকাঠামো তৈরি করে ফেলেছে নাইট ম্যানেজমেন্ট। আপাতত পাঁচ হাজার দর্শকাসনের ব্যবস্থা রাখা হচ্ছে। নতুন স্টেডিয়াম প্রসঙ্গে নাইট কর্ণধার শাহরুখ খানের বার্তা, “আজ শুধু মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল না। বরং বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম খেলা ক্রিকেট অন্তর্ভুক্ত হল লস অ্যাঞ্জেলেসের ক্রীড়া মানচিত্রে। ফেয়ারপ্লেক্সের সঙ্গে দীর্ঘ সমঝোতার মাধ্যমে ক্রিকেটের পাশাপাশি সামাজিকতার কেন্দ্রে পরিণত হওয়াই লক্ষ্য।” আইসিসি সিইও-র পাশাপাশি নাইট কর্তা ভেঙ্কি মাইসোর ছিলেন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.