David Warner

পাকিস্তান সুপার লিগের মাঝেই গ্রেপ্তার ওয়ার্নার, কোন অপরাধে?

ওয়ার্নার গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ায়। ওয়ার্নারের গ্রেপ্তারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস। পিএসএলে যদি ওয়ার্নার খেলেন, তাহলে অস্ট্রেলিয়ায় এখন তিনি কী করছেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ২০:০৮

options
link
পাকিস্তান সুপার লিগের মাঝেই গ্রেপ্তার ওয়ার্নার, কোন অপরাধে?
করাচি কিংসের জার্সিতে ডেভিড ওয়ার্নার।

মদ খেয়ে গাড়ি চালিয়ে গ্রেপ্তার অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner)। সম্প্রতি সিডনিতে ঘটনাটি ঘটেছে। নিউ সাউথ ওয়েলশ পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ার্নারের গ্রেপ্তারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস। বর্তমানে পিএসএল চলছে। সেখানে করাচির অধিনায়ক ৩৯ বছর বয়সি অজি ক্রিকেটার।

Advertisement

পিএসএলে যদি ওয়ার্নার খেলেন, তাহলে অস্ট্রেলিয়ায় এখন তিনি কী করছেন? আসলে করাচির দুই ম্যাচের মধ্যে প্রায় ৫ দিনের বিরতি আছে। তাই ‘ছুটি’ কাটাতে অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। আর সেখানে গিয়েই বিপত্তি। রবিবার অর্থাৎ ‘ইস্টার সানডে’র দিন রাতের দিকে পুলিশ তাঁর গাড়ি থামিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে। তারপরই তাঁকে সারে হিলস থানায় নিয়ে যাওয়া যায়।

Advertisement

সেখানে আরও একবার তাঁর নিঃশ্বাস পরীক্ষা করা হয়। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় মদ্যপান করে গাড়ি চালানোর যে আইনি মাত্রা, তার প্রায় দ্বিগুণ পরিমাণ নেশাগ্রস্ত ছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ায় এটা ‘মিড রেঞ্জ ড্রিংক ও ড্রাইভিং’। ওয়ার্নারের লাইসেন্স বাতিল হতে পারে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে। আপাতত তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

Advertisement

এবার প্রশ্ন হল, ওয়ার্নার কি করাচি কিংসের হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন? ৯ এপ্রিল করাচির ম্যাচ। তবে সম্ভবত সেই ম্যাচ খেলতে ওয়ার্নারের অসুবিধা হবে না। অস্ট্রেলিয়ার আইনে ‘মিড রেঞ্জ’-এ সাধারণত অন্য দেশে যেতে বাধা দেওয়া হয় না। কিংবা পাসপোর্ট জমা নেওয়া হয় না। জামিনের জন্য কোনও বিশেষ শর্ত দেওয়া হয়নি। তাই পাকিস্তানে গিয়ে ফের ম্যাচ খেলতে কোনও অসুবিধা হবে না। ওয়ার্নারকে ৯ মে আদালতে হাজিরা দিতে হবে। অর্থাৎ পিএসএলে খেলতে পারবেন ওয়ার্নার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.