David Warner

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ার্নার, ক’মাস জেল খাটতে হবে অজি তারকাকে?

এছাড়া বিরাট জরিমানাও হতে পারে ওয়ার্নারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৫:০২

options
link
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ার্নার, ক’মাস জেল খাটতে হবে অজি তারকাকে?
ডেভিড ওয়ার্নার। ফাইল ছবি

মদ খেয়ে গাড়ি চালিয়ে ছিলেন। স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। চলতি বছরের এপ্রিল মাসে সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অজি তারকাকে। নিজে উপস্থিত না থাকলেও তাঁর আইনজীবী আদালতে সেটা স্বীকার করে নিলেন। অস্ট্রেলিয়ার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। ১৮ আগস্ট সাজা ঘোষণা হতে পারে। অজি সংবাদমাধ্যমের মতে, ৯ মাসের জেল-সহ একাধিক শাস্তি হতে পারে ওয়ার্নারের।

Advertisement

ওয়ার্নার (David Warner) আইনজীবী নিজেই বলেছিলেন, “আমরা তো অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই। সেই ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি ব্যবসায়ী, ডাক্তার না বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার, যাই হোক না কেন। বিপদ সবার হতে পারে।” জানা গিয়েছে ১৮ আগস্ট ওয়ার্নারের সাজা ঘোষণা হতে পারে। ৯ মাস জেল খাটা থেকে ৬ মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স ব্যান ও দেড়লক্ষ টাকা জরিমানা হতে পারে।

Advertisement

৫ এপ্রিল ‘ইস্টার সানডে’র দিন রাতের দিকে সিডনিতে পুলিশ তাঁর গাড়ি থামিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে। তারপরই তাঁকে সারে হিলস থানায় নিয়ে যাওয়া যায়। সেখানে আরও একবার তাঁর নিঃশ্বাস পরীক্ষা করা হয়। মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে দ্বিতীয় ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হলে তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ধরা পড়ে ০.১০৪। যা অস্ট্রেলিয়ায় নির্ধারিত আইনি সীমার দ্বিগুণেরও বেশি। যার জেরে ৩৯ বছর বয়সি এই ক্রিকেটারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’-এর অভিযোগ আনা হয়।

Advertisement

আইনজীবীর দাবি, এক বন্ধুর বাড়িতে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন ওয়ার্নার। শেষ পানীয় নেওয়ার মাত্র ১১ মিনিট পর পুলিশ তাঁকে আটকায়। পাশাপাশি দ্বিতীয় ব্রেথ টেস্ট করাতে প্রায় ৫২ মিনিট দেরি হয়েছিল বলেও জানান তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.