সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবে কেউই আন্তর্জাতিক কেরিয়ার থেকে সরে যেতে চাইবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে লজ্জাজনক ভাবে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড।
সোমবার পাপুয়া নিউ গিনি ম্যাচের পরে ট্রেন্ট বোল্ট জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। কিউয়িদের জার্সি পরে ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন বোল্ট। কিন্তু শেষটা তাঁর ভালো হল না। নিজেও তা স্বীকার করে নিয়েছেন বোল্ট। যদিও পাপুয়া নিউ গিনিকে দাঁড়াতে না দিয়ে শেষ ম্যাচ জিতে নেয় কিউয়িরা।
[আরও পড়ুন: আজ ইউরোয় সিআর-অবতরণ, রোনাল্ডোকে রোখার হুঙ্কার চেক কোচের]
এর আগে বোল্ট জানিয়েছিলেন, এটাই তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটেও যে পূর্ণচ্ছেদ টেনে দেবেন বোল্ট, তা কি আগে কেউ বুঝতে পেরেছিলেন?
সবাই ধরেই নিয়েছিলেন, দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে আর দেখা যাবে না বোল্টকে। কিন্তু পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচের পরে ৩৪ বছরের ক্রিকেটার জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁকে আর দেখা যাবে না।
বোল্ট বলেছেন, ”শেষ দুদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পরে নতুন করে আর কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।”
বোল্ট সম্পর্কে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ”সব ফরম্যাটের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে বোল্ট।”
[আরও পড়ুন: তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ডেভিড, শক্তি বাড়ল লাল-হলুদের আক্রমণভাগে]
সর্বশেষ খবর
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল
-
গণেশ পুজোয় তুলসী অর্পণ করলে রুষ্ট হন দেবতা! নেপথ্যে কোন পুরাণ কাহিনি?
-
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?