Brandon Mccallum

মদ্যপায়ী ক্রিকেটারদের প্রতি ‘দুর্বল’ ম্যাকালাম! বিস্ফোরক রিপোর্টের পরও কোচকে তাড়াতে ব্যর্থ ইংল্যান্ড, কেন?

শোনা যাচ্ছে, এবার ইংল্যান্ডের ড্রেসিং রুমে নাকি রীতিমতো আগুন জ্বলছে। অনেক ক্রিকেটার ম্যাকালামের উপর অসন্তুষ্ট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১২:২৭

options
link
মদ্যপায়ী ক্রিকেটারদের প্রতি ‘দুর্বল’ ম্যাকালাম! বিস্ফোরক রিপোর্টের পরও কোচকে তাড়াতে ব্যর্থ ইংল্যান্ড, কেন?

দিন দিন দলের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে। টেস্ট, ওয়ানডে, টি-২০ তিন ফরম্যাটেই খারাপ পারফর্ম করছে ইংল্যান্ড। সদ্য টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ছাড়া সেভাবে আর কোনও অর্জন নেই। এসবের মধ্যে আবার বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এসবের মধ্যে আবার প্রকাশ্যে এসেছে বিস্ফোরক রিপোর্ট। এক ব্রিটিশ সংবাদমাধ্যম দাবি করছে, কোচ ব্রেন্ডন ম্যাকালাম নাকি সেইসব ক্রিকেটারদেরই পছন্দ করেন, যারা মদ্যপান এবং ধুমপানে স্বাচ্ছ্যন্দ। অথচ এত কিছুর পরও ম্যাকালামকে সরাতে পারছে না ইসিবি।

Advertisement

শোনা যাচ্ছে, এবার ইংল্যান্ডের ড্রেসিং রুমে নাকি রীতিমতো আগুন জ্বলছে। অনেক ক্রিকেটার ম্যাকালামের উপর অসন্তুষ্ট। অভিযোগ, দলে তিনি সেই সব ক্রিকেটারদের পছন্দ করেন যাঁরা মদ্যপান ও ধূমপান করেন। ড্রেসিংরুমে হালকা, ফুরফুরে পরিবেশ রাখতে গিয়ে ম্যাকালাম একপ্রকার বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে ফেলেছেন। ম্যাকালামের বিরুদ্ধে অভিযোগ, অনুশীলনের সময়ও রাত ৯টার পর পানশালায় দেখা গিয়েছে ক্রিকেটারদের। কোচ তাদের বাধা না দিয়ে পালটা সঙ্গ দিয়েছেন।

Advertisement

এই বিতর্ক শুরু হয়েছিল অ্যাশেজের পরই। জানা গিয়েছে, অ্যাশেজের ঠিক আগেই এক পানশালায় গিয়ে রীতিমতো বেসামাল হয়ে পড়েছিলেন ইংরেজ তারকা হ্যারি ব্রুক। তাঁকে মারতে বাধ্য হয়েছিলেন পানশালার নিরাপত্তারক্ষীরা। এসব প্রকাশ্যে আসার পর অনেকেই কোচের পদ থেকে ম্যাকালামের অপসারণ চাইছেন। কিন্তু ইসিবি নিরুপাইয়। এই ধরনের কোনও কড়া পদক্ষেপ করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই।

Advertisement

আসলে ম্যাকালামের যা চুক্তি রয়েছে, তাতে এখনই তাঁকে সরাতে গেলে বিপুল অর্থের ক্ষতিপূরণ দিতে হবে বোর্ডকে। তাছাড়া নতুন কোচ আনতে গেলে তাঁকেও মোটা অঙ্কের চুক্তিতে আনতে হবে। এই মুহূর্তে এত বড় আর্থিক বোঝা ইসিবির পক্ষে বহন করা সম্ভব নয়। তবে তাঁর উপর চাপ বাড়ানো হবে। আগে যতটা স্বাধীনতা ম্যাকালাম পেতেন, আগামী দিনে তিনি তা পাবেন না বলে খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.