Vaibhav Sooryavanshi

২১ বছরেই অবসর নেবে বৈভব! বিস্ময় প্রতিভাকে নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ তারকার

১৫ বছর বয়সেই আইপিএল মাতিয়ে দিয়েছে বৈভব। তাকে ভারতের জার্সিতে দেখতে মুখিয়ে মাইকেল ভন, অ্যালিস্টার কুকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৪:৩১

options
link
২১ বছরেই অবসর নেবে বৈভব! বিস্ময় প্রতিভাকে নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ তারকার
চলতি আইপিএল মাতিয়ে রেখেছে বৈভব। ফাইল ছবি।

১৫ বছর বয়সেই তুলকালাম কাণ্ড। এখনও জাতীয় দলে অভিষেকই হয়নি। কিন্তু আইপিএলের মঞ্চে তাণ্ডব চালাচ্ছে বৈভব সূর্যবংশী। এরপর তার ব্যাট থেকে কী কী ম্যাজিক দেখা যায়, সেই অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। তবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ফিল টাফনেলের বক্তব্য, বেশিদিন হয়তো বৈভবের খেলা দেখা যাবে না। মাত্র ২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে সে, এমনটাই ভবিষ্যদ্বাণী টাফনেলের।

Advertisement

ইংল্যান্ডের চার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন, ফিল টাফনেল, অ্যালিস্টার কুক ও ডেভিড লয়েড নিজেদের পডকাস্ট ‘স্টিক টু ক্রিকেটে’ বৈভবকে নিয়ে আলোচনা করছিলেন। তবে একেকজনের একেক রকম মত। যেমন, বৈভবে মুগ্ধ ভন। তিনি রাজস্থান রয়্যালসের ব্যাটারের সঙ্গে ক্রিস গেইলের তুলনা করে বলেন, “গেইল ৩০ বলে আইপিএলে সেঞ্চুরি করেছিল। এই বাচ্চা ছেলেটা ৩৫ বলে সেঞ্চুরি করেছে। অভিষেক শর্মা এক মরশুমে ৪২টা ছক্কা হাঁকিয়েছিল। এই বাচ্চাটা ৩৭টা ছক্কা মেরে বসে আছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৈভবের আন্তর্জাতিক অভিষেক নিয়েও আলোচনা চলছে। জুন-জুলাই মাসে ভারতের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে তাকে খেলানোর সম্ভাবনা আছে। এর মধ্যে টাফনেল মজা করে বলেন, “২১ বছরের মধ্যে বৈভব ফুরিয়ে যাবে। ততদিনে অনেক টাকা জমিয়ে ফেলবে। অবসরও নিয়ে নিতে পারে।” আসলে যেন বোঝাতে চাইলেন, বৈভব যে ফর্মে খেলছে, তাতে ২১ বছরের মধ্যেই অনেক কিছু অর্জন করে ফেলবে। আর তাছাড়া ইংরেজ ক্রিকেটারদের অনুমান, বৈভব নিশ্চয়ই রাজস্থান রয়্যালসেই থাকবে না। নিলামে উঠলে তাকে কোটি কোটি দিয়ে কেনা হবে।

Advertisement

ওই পডকাস্টে অ্যালিস্টার কুক মেনে নিলেন, ছক্কা হাঁকানোয় বৈভবই এই মুহূর্তে বিশ্বের সেরা। প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, “আমার মনে হয়, বৈভবের সঙ্গে রাজস্থানের দু’বছরের চুক্তি আছে। তারপর যদি ও নিজেই নিলামে যেতে চায়, তখন কী হবে?” অন্যদিকে ভন বৈভবকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.