খেলা না থাকলে সাধারণত লন্ডনেই থাকেন। তাই বিরাট কোহলিকে (Virat Kohli) ‘ব্রিটিশ নাগরিক’ বলে কটাক্ষ করে থাকেন অনেকেই। এবার প্রকাশ্যে এল এক ব্রিটিশ ক্রিকেটারের সঙ্গে কিং কোহলির ঘনিষ্ঠতার কাহিনি। ভ্রাতৃসম ওই ক্রিকেটারের পাশে সবসময় থেকেছেন, দরকারে সাহায্য করেছেন-ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেক হওয়ার আগে এমনটাই জানিয়েছেন ওই তরুণ ইংরেজ ক্রিকেটার।
আরও পড়ুন:
বুধবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। বাজবল পরবর্তী যুগে এটাই ইংল্যান্ডের প্রথম টেস্ট। সেখানে আরসিবির ক্রিকেটার জর্ডন কক্সের অভিষেক কার্যত নিশ্চিত। তার আগেই সাক্ষাকারে বিরাটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জর্ডন। আইপিএলে আরসিবি স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তাঁর। কিন্তু ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সময়েই বিরাটের সঙ্গে জর্ডনের ঘনিষ্ঠতা বাড়ে। আইপিএল শেষ হয়ে গেলেও সেই বন্ধুত্বে ভাটা পড়েনি। বরং আরও দৃঢ় হয়েছে।
সাক্ষাৎকার দিতে গিয়ে জর্ডন বলেন, “চার মাস আমি বিরাটের সঙ্গে সময় কাটিয়েছি। সেই সময়টা সারাজীবন মনে থাকবে। যখনই আমার মন খারাপ লাগে, সমস্যায় পড়ি, মনে হয় সাহায্য চাই, সবসময় বিরাটকে মেসেজ করি। একটা মেসেজ করলে বা ফোন করলে সবসময় বিরাট উত্তর দেয়। ও বলেছে, অভিষেকের মুহূর্ত জীবনে একবারই আসে। সেটা উপভোগ করো। তোমার পরিবার-বন্ধুরা যে আত্মত্যাগ করেছে, তার প্রতিদান হিসাবে গর্বের একটা মুহূর্ত উপহার দাও।”
বছরদুয়েক আগেই জর্ডনের টেস্ট অভিষেক হতে পারত। কিন্তু শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে যান নিউজিল্যান্ড সিরিজ থেকে। এবার জেকব বেথেলের পরিবর্তে তিন নম্বরে ব্যাট করবেন তিনি। অভিষেকের আগে জর্ডন বলছেন, ক্রিকেটার হিসাবে বিরাটের মতো ব্যক্তিত্ব হতে চান। খেলার মাঠে প্রবল আগ্রাসী অথচ বাইরে শান্ত মন-এমনটাই চাইছেন জর্ডন। তাই ‘দাদার মতো’ বিরাটের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলছেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের নিয়ে ইংল্যান্ডে থাকেন কিং কোহলি। ভারতে থাকার পাট কার্যত চুকিয়ে দিয়েছেন বিরুষ্কা। বর্তমানে কেবল খেলার জন্যই ভারতে আসেন বিরাট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নতুন রাঁধুনি? কিছুতেই সুস্বাদু হচ্ছে না রান্না! এই ৪ ভুল করছেন না তো?
-
‘হরমুজ আমেরিকার’, সংঘাতের মাঝেই মানচিত্র পোস্ট করে বিস্ফোরক দাবি ট্রাম্পের
-
জরাজীর্ণ ব্রিটিশ আমলের বিমানঘাঁটি-এয়ারফিল্ড, অশোকনগরের ইতিহাস সংরক্ষণে কেন্দ্রকে চিঠি
-
কাজে বাধা মমতার? রাজ্য পুলিশ নয়, আইপ্যাক মামলায় সিবিআই তদন্তই চাইছে ইডি
-
প্রধানমন্ত্রীর স্বাধীনতার দিবসের ভাষণে তরুণদের উল্লেখ ৫০ বার, কেন?