কথা না শুনলেই চরম ক্ষতি করে দেবে! গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান। তাঁর কথায়, ভারতীয় দলের হেড কোচ অত্যন্ত আগ্রাসী আচরণ করেন। সেকারণেই টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার বেশ অসন্তুষ্ট কোচকে নিয়ে। অতুলের কথায়, তিনি গম্ভীরের সঙ্গে বেশ পরিচিত। ছোটবেলা থেকেই অন্যদের প্রতি হিংসাত্মক আচরণ করেন গম্ভীর, এমনটাই মত অতুলের।
আরও পড়ুন:
একটি সাক্ষাৎকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় দলের হয়ে খেলা অতুল। ছোটবেলা থেকে তিনি গম্ভীরকে (Gautam Gambhir) চেনেন। সেই স্মৃতি থেকে বলেন, “গম্ভীর যখন বাচ্চা ছিল আমি তখনও ওকে দেখেছি। তখন থেকেই আমার সঙ্গে ওর ঝামেলা ছিল। গম্ভীরের ব্যাপারটা হল, ওর কথামতোই চলতে হবে নয়তো বেরিয়ে যেতে হবে। এইভাবে ও দিল্লি ক্রিকেটে বহু ছড়ি ঘুরিয়েছে, দমিয়ে রেখেছে অন্যদের। এটাই ওর স্বভাব। আসলে গম্ভীর ধনী পরিবারের ছেলে, ভালো এবং বুদ্ধিমান ক্রিকেটার। সেই কারণেই প্রচণ্ড অহং বোধ ওর মধ্যে।”
প্রাক্তন ক্রিকেটারের মতে, গম্ভীর এতটাই ইগোর বশে চলেন যে দিনকে রাত বলতেও দ্বিধা করবেন না। বরং অন্যদের বাধ্য করবেন যেন তারাও দিনকে রাত বলে। অতুল বলছেন, “সোজা কথায়, গম্ভীরের কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। তা না হলেই গম্ভীরের হিটলিস্টে নাম উঠে যাবে। তখন আপনার সমস্তরকম ক্ষতি করার চেষ্টা করবে গম্ভীর। এইজন্যই বিরাট কোহলির সঙ্গে ওর এতবার সংঘাত বেঁধেছে। আমি জানি ভারতীয় দলের অনেকেই গম্ভীরের এই আচার আচরণে খুশি নয়। তারা প্রকাশ্যে নাম বলে না তাই আমিও নাম নিতে পারব না।”
১৯৯০ দশকের শুরুর দিকে জাতীয় দলের হয়ে খেলেছেন অতুল। ৪টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। কিন্তু চোটের কারণে তাঁর কেরিয়ার দ্রুত শেষ হয়ে যায়। তারপর থেকে অতুল ধারাভাষ্যকার হিসাবে কর্মরত। গম্ভীরের সঙ্গে অবশ্য তিনি খেলেননি। কিন্তু অতুলের সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে চলছে চর্চা। যেভাবে তিনি গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছেন, সেটা অনেকেই সমর্থন করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ