ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না গৌতম গম্ভীর এবং শুভমান গিল। রবিবার থেকে একদিকে কলম্বোয় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, অন্যদিকে শুরু হয়েছে দলীপ ট্রফি। বোর্ড চেয়েছিল, ভারতীয় দলের সঙ্গে থাকা অতিরিক্ত ক্রিকেটারদের দলীপের জন্য ছেড়ে দেওয়া হোক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ভারতীয় দলের কোচ গম্ভীর এবং অধিনায়ক গিল।
আরও পড়ুন:
রেভস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গুরনুর ব্রার এবং আকিব নবিকে ভারতীয় শিবির থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল বোর্ড। দ্বিতীয় টেস্টে তাঁরা সুযোগও পাননি। তাই ড্রেসিংরুমে বসে না থেকে নিজেদের অঞ্চল উত্তরাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতে খেলুন, এমনটাই চেয়েছিল বোর্ড। তাতে ম্যাচের মধ্যে থাকার সুযোগ পেতেন দুই পেসার। কিন্তু গম্ভীর-শুভমানের সায় মেলেনি। তাই দলের সঙ্গেই রাখা হয়েছে গুরনুর এবং আকিবকে।
ভারতীয় শিবিরের লক্ষ্য পরিষ্কার, দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ২-০ করা। সেই কারণেই দলীয় সংহতি অটুট রাখতে দু’জনকে ছেড়ে দিতে চাননি গম্ভীরেরা। পরিবর্ত ক্রিকেটার হিসাবে প্রয়োজন পড়লে যাতে কোনও সমস্যা না হয়, সেটিও মাথায় রাখা হয়েছে। শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচে সাধারণত দু’জনের বেশি পেসার খেলানোর সুযোগ নেই। ফলে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণই প্রথম পছন্দ। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও সাজঘরেই সময় কাটাতে হচ্ছে গুরনুর এবং আকিবকে।
গম্ভীর তাঁদের ছেড়ে দিলে অবশ্য উত্তরাঞ্চলের হয়ে দলীপে মাঠে নামার সুযোগ পেতেন দু’জনেই। এবারের দলীপ ট্রফির অন্যতম আকর্ষণ বৈভব সূর্যবংশী। পূর্বাঞ্চলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র ১৫ বছরের এই ব্যাটারকে। সাদা বলের ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন বৈভব। যদিও রান পায়নি বিহারের বাঁহাতি তারকা। ৬ বলে ৮ রান করে আউট হয় বৈভব। অধিনায়ক ঈশান কিষানও ৯ বলে ৪ রান করে আউট হন। রান পাননি অভিমন্যু ঈশ্বরণও। পূর্বাঞ্চলের ব্যাটিংকে টানেন বাংলার সুদীপ কুমার ঘরামি। সুদীপ আউট হয়েছেন ১৪৬ রানে। হাফসেঞ্চুরি করেছেন শাহবাজ আহমেদ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘একা হয়ে পড়েছিলাম’, ইডি তলব প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ভাসালেন নোরা
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর