পরপর দুই সিরিজ হার। টানা ৬ টি-২০ ম্যাচে জয়হীন। প্রথমবার আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ হার-হোয়াইটওয়াশ। ইংল্যান্ডের বিরুদ্ধেও লজ্জার পারফরম্যান্স। টেস্টেও সেই বিশ্রী ক্রিকেট। কয়েক মাস আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হার। কিন্তু এতকিছুর পরও ভারতীয় দলের হেডকোচের পদে ‘সুরক্ষিত’ গৌতম গম্ভীর। আপাতত তাঁর চাকরি যাচ্ছে না। বিসিসিআই তেমনই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
আরও পড়ুন:
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ চাপে ভারত। সামনে শ্রীলঙ্কা সিরিজ। সেখানে পা ফসকালেই বিপদ। সম্প্রতি ওয়ানডে-তেও ফর্ম ভালো নেই। টি-টোয়েন্টিতে তো জঘন্য দশা। এত কিছুর পরও গম্ভীরের চাকরি নিরাপদ। সূত্রের খবর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পর বোর্ড পারফরম্যান্স রিভিউ করেছে। এবং ঠিক করা হয়েছে গম্ভীরের চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। আপাতত তাঁকে সরানো হবে না। তবে আগামী দিনে পাফরম্যান্সের দিকে নজর রাখা হবে।

প্রশ্ন হল, এত খারাপ পারফরম্যান্সের পরও গম্ভীরের (Gautam Gambhir) চাকরি বেঁচে গেল কীভাবে? বোর্ড সূত্রে দু’টি কারণের কথা বলা হচ্ছে। প্রথমত, বোর্ডকর্তারা মেনে নিয়েছেন যে ভারতীয় দল এই মুহূর্তে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। টেস্ট ও টি-২০ ফরম্যাটে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের মতো তারকারা আর খেলেন না। আরও একাধিক তারকার কেরিয়ার পড়তির দিকে। সেই বিষয়টি গম্ভীরের পক্ষে গিয়েছে। দ্বিতীয় ফ্যাক্টরটি হল, চোট। বোর্ড মনে করছে, শেষ কয়েক মাসে চোট আঘাতে বড্ড বেশি ভুগছে ভারতীয় দল। সেই দক্ষিণ আফ্রিকা সিরিজে যেমন শুভমান গিল চোটে পড়েন, তেমনই ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজেও কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধেও একের পর এক চোট আঘাত জনিত সমস্যা ভোগাচ্ছে ভারতকে। ফলে সেটার প্রভাব পারফরম্যান্সে পড়ছে।
আসলে গম্ভীর জমানায় একের পর এক লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। ভারতের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। দেশের মাটিতে দু’বার চুনকাম। ৬৬ বছর পর ভারত দেশের মাঠে সাতটা টেস্টের মধ্যে পাঁচটা টেস্টে হার। ২৫ বছর পর দুটি মরশুম মিলিয়ে ভারত পাঁচটি টেস্টে হার। শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে হার। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ঘরের মাঠে সিরিজ হার। সদ্য পরপর দুই টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ। কিন্তু এত কিছুর পরও একটা অ্যাডভান্টেজ রয়েছে তাঁর। সেটা হল আইসিসি টুর্নামেন্টে দলের পারফরম্যান্স। গম্ভীর জমানায় আইসিসি টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!