Gen Z Cricket

একের বদলে তিন দল চাই! উত্তরপ্রদেশে ‘আজব’ দাবিতে আন্দোলনে জেন জি ক্রিকেটাররা

এবার ক্রিকেটেও জেন জি আন্দোলন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:১২

options
link
একের বদলে তিন দল চাই! উত্তরপ্রদেশে ‘আজব’ দাবিতে আন্দোলনে জেন জি ক্রিকেটাররা
ছবি: এআই দ্বারা নির্মিত

একটার বদলে তিনটে দল চাই। তবেই সুযোগ মিলবে। এই দাবিতে অন্তত ২৫০ জন জেন জি ক্রিকেটার ও তাঁদের বাবা-মা উত্তরপ্রদেশের একানা স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ করছে। এর আগে একবার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরও ফের আন্দোলনে ক্রিকেটাররা। এমনকী সেপ্টেম্বরে আরও বড় আন্দোলনের পথে যেতে পারেন জেন জি ক্রিকেটাররা।

Advertisement

আসলে উত্তরপ্রদেশ বিরাট দেশ। সেখান থেকে রনজি ট্রফিতে একটা দলই খেলে। ফলে অনেক ক্রিকেটারই সুযোগ পান না। বিশেষ করে পূর্বাঞ্চল ও মধ্য উত্তরপ্রদেশের ক্রিকেটারদের দাবি, রাজ্যের ক্রিকেট সংস্থাকে তিনভাগে বিভক্ত করা হোক। যাতে রাজ্য থেকে তিনটে আলাদা দল রনজিতে খেলতে পারে। সেই দাবিতেই ২৫০ জন তরুণ ক্রিকেটার ও তাঁদের পরিবার আন্দোলনে শামিল। রাজ্য ক্রিকেট সংস্থার প্রধান অরবিন্দ সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একাধিক দল করা নিয়ে কথা বলেছিলেন।

Advertisement

তবে বিষয়টা শুধু রনজি দল নির্বাচনে থেমে থাকছে না। বর্তমানে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগ চলছে। সেখানে ওই দুই অঞ্চলের ক্রিকেটারদের অবহেলা করা হয় বলে অভিযোগ। এই লিগে ৬টি দলে অন্তত ১৫০ জন ক্রিকেটার আছেন। তার মধ্যে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে আছেন মাত্র ১৬ জন। প্রায় ৯০ জন পশ্চিমাঞ্চলের। বাকিরা দিল্লির। অর্থাৎ, ক্রিকেটে নিজেদের প্রমাণ করার সুযোগ থেকেও ‘বঞ্চনা’র শিকার হচ্ছেন দুই অঞ্চলের ক্রিকেটাররা।

Advertisement

শুরুটা একানা স্টেডিয়ামে হয়েছে ঠিকই। তবে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন জেন জি ক্রিকেটাররা। জানা গিয়েছে, সেপ্টেম্বরে বিরাট সংখ্যক তরুণ ক্রিকেটার রাস্তায় নামতে পারেন। একানা স্টেডিয়ামের বাইরেও আন্দোলন চলবে। তিনটি ক্রিকেট সংস্থা, রনজিতে তিনটি দল এবং সমান সুযোগের দাবিতে আন্দোলনে নামবেন তাঁরা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.