কথায় বলে, স্রেফ জন্ম দিলেই মা হওয়া যায় না। সেই কথাই যেন অক্ষরে অক্ষরে পালন করছেন মাহিকা শর্মা। দিনকয়েক আগে দেখা গিয়েছিল, প্রেমিক হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ছেলেকে কোলে নিয়ে খেলা দেখতে গিয়েছেন তিনি। এবার হার্দিকপুত্র অগস্ত্যকে রক্ষা করতে গিয়ে পাপারাজ্জিদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও পড়ুন:
রবিবার আইপিএল অভিযান শুরু করেছে হার্দিকের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন হার্দিকরা। সেই ম্যাচ দেখতেই হার্দিকের ছেলেকে নিয়ে যাচ্ছিলেন মাহিকা। তাঁদের দু’জনের পরনেই ছিল মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি। একসঙ্গে তাঁদের দেখে ছুটে আসে পাপারাজ্জি। পরপর ছবি তুলতে থাকেন। সেই দেখেই রাগে ফেটে পড়েন মাহিকা। বারবার বলেন, ফ্ল্যাশের আলোয় অগস্ত্যর চোখে সমস্যা হচ্ছে। ছবি তুলতে নিষেধ করেন। সেই নিয়েই খানিক বাকবিতণ্ডা হয় দুপক্ষের মধ্যে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
Hardik Pandya’s girlfriend Mahaika Sharma is taking care of Hardik’s son just like a real mother after the match. When the media flashes were hitting the child’s eyes, she asked them to stop the flash and said, “No light please,” while protecting his eyes. pic.twitter.com/NDzY0OYmsU
Advertisement— ⁴⁵ (@rushiii_12) March 29, 2026
দিনকয়েক আগে টি-২০ বিশ্বকাপ চলাকালীন অগস্ত্যর প্রতি মাহিকার ‘মাতৃত্বে’র দৃশ্য দেখা গিয়েছিল। বছরদুয়েক আগে নাতাশার সঙ্গে ডিভোর্সের পর একাধিক মহিলার সঙ্গে হার্দিকের নাম জড়িয়েছিল। কিন্তু মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক নিজেই। টিমের সঙ্গে আজকাল মাহিকাকে অহরহ দেখা যায়। এবার হার্দিকের ছেলের সঙ্গেও বেশ স্বচ্ছন্দ হয়ে উঠেছেন মাহিকা। প্রেমিকের পুত্রকে কোলে নিয়ে ম্যাচ দেখেছেন। একসঙ্গে টেনশন করেছেন, একসঙ্গে সেলিব্রেশনও করেছেন। গলা ফাটিয়েছেন ভালোবাসার মানুষ হার্দিকের জন্য।
২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডিভোর্স হয় হার্দিকের। তবে দাম্পত্য শেষ হয়ে গেলেও ‘পালা করে’ বাবা এবং মায়ের কাছে থাকে অগস্ত্য। দিনকয়েক আগে একমাত্র সন্তানকে বিলাসবহুল উপহারও দিয়েছেন তারকা অলরাউন্ডার। ছেলের প্রতি ভালোবাসা এতটুকু ফিকে হয়নি কুংফু পাণ্ডিয়ার। তবে মাহিকার সঙ্গে হার্দিকপুত্রের সহজ সম্পর্কে আপ্লুত নেটদুনিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ