Hardik Pandya

কেতার হেয়ারস্টাইলকে বিদায়, প্রেমিকার সঙ্গে মন্দিরে গিয়ে চুল দান ‘ধার্মিক’ হার্দিকের, ভিডিও ভাইরাল

সবসময়ে ফ্যাশনদুরস্ত হেয়ারস্টাইল রাখতে পছন্দ করেন তারকা অলরাউন্ডার। কিন্তু মন্দিরে গিয়ে সাধের চুল কেটে ফেলেছেন তিনি। 'নেড়া' হার্দিকের ছবি নজর কেড়েছে ভক্তদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১২:৫৪

options
link
কেতার হেয়ারস্টাইলকে বিদায়, প্রেমিকার সঙ্গে মন্দিরে গিয়ে চুল দান ‘ধার্মিক’ হার্দিকের, ভিডিও ভাইরাল
চলতি বছর আইপিএলের মাঝপথেই প্রশ্ন উঠে গিয়েছিল হার্দিককে নিয়ে।

চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ড সিরিজ থেকে। আগামী আইপিএলে কোন দলের হয়ে খেলবেন, আদৌ কোনও দল তাঁকে নিতে চায় কিনা-সবটা নিয়েই ধোঁয়াশা রয়েছে। এহেন পরিস্থিতিতে ঈশ্বরের শরণাপন্ন হার্দিক পাণ্ডিয়া। রবিবার সকালে তিনি পৌঁছে যান তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। বান্ধবী মাহিকা শর্মাকে নিয়ে পুজো দেন। তবে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে হার্দিকের নেড়া মাথা। সবসময়ে ফ্যাশনদুরস্ত হেয়ারস্টাইল রাখতে পছন্দ করেন তারকা অলরাউন্ডার। কিন্তু মন্দিরে গিয়ে সাধের চুল কেটে ফেলেছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সকালে মন্দিরে পৌঁছন হার্দিক। শুভ্রবসনের উপর মন্দিরের লাল চাদর পরে নিষ্ঠাভরে পুজো শুরু করেন। প্রথমে সুপ্রভাতম সেবা করেন দু’জনে। ভোর তিনটে থেকে চারটের মধ্যে শুরু হয় এই সেবা। প্রায় ৭০টির বেশি মন্ত্র উচ্চারণ করতে হয়। আধঘণ্টা ধরে সেবা চলে। মন্দিরের নিয়ম মেনে নির্দিষ্ট পোশাকে এই সেবা সম্পন্ন করেন হার্দিক-মাহিকা। সেসময়েই দেখা যায়, চুল কেটে ফেলেছেন তারকা অলরাউন্ডার। কেন মুণ্ডন করলেন, সেই নিয়ে কিছু বলেননি। তবে ধরে নেওয়া যেতে পারে, তিরুমালা মন্দিরের ঐতিহ্য অনুসারে চুল দান করেছেন হার্দিক।

Advertisement

উল্লেখ্য, চলতি বছর আইপিএলের মাঝপথেই প্রশ্ন উঠে গিয়েছিল হার্দিককে নিয়ে। শোনা যাচ্ছে, হার্দিকের নেতৃত্ব ও পারফরম্যান্সে মুম্বই শিবির পুরোপুরি সন্তুষ্ট নয়। গত আইপিএলে নবম স্থানে শেষ করেছিল মুম্বই। এমন হতশ্রী পারফরম্যান্সের পর হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্ব অনুবীক্ষণ যন্ত্রের তলায়। আগামী মরশুমে হার্দিককে ছেঁটে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে মুম্বই, এমনটাই সূত্রের খবর।

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। কালের নিয়মে সেই উষ্মা ঝিমিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে, মুম্বইয়ের মতো সফল ফ্র্যাঞ্চাইজি বিচারে হার্দিক যোগ‌্য অধিনায়ক তো? হিটম্যানের কাছ থেকে নেতৃত্ব পরিবর্তনের পর থেকে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা আগের ছন্দে ফিরতে পারেনি। সেই ব্যর্থতার দায় পুরোটাই গিয়ে পড়েছে হার্দিকের ঘাড়ে। আইপিএলের পর চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে পারেননি তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.