Hardik Pandya

আইপিএলে নতুন দলের অধিনায়ক হচ্ছেন হার্দিক! বদলে মুম্বইয়ের পথে বাঁহাতি সুপারস্টার?

আইপিএলের নতুন মরশুমের আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির খোলনলচে যে বদলে যেতে চলেছে, সেটা মরশুম শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২০:৪৭

options
link
আইপিএলে নতুন দলের অধিনায়ক হচ্ছেন হার্দিক! বদলে মুম্বইয়ের পথে বাঁহাতি সুপারস্টার?
হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি।

আইপিএলের নতুন মরশুমের আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির খোলনলচে যে বদলে যেতে চলেছে, সেটা মরশুম শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব ছেড়েছেন ঋষভ পন্থ। তিনি সম্ভবত ফিরছেন দিল্লিতে। কেকেআরও নতুন অধিনায়কের খোঁজে। এবার জানা গেল, আগামী মরশুমে সম্ভবত নয়া অধিনায়ক পাচ্ছে রাজস্থান রয়্যালসও।

Advertisement

আগামী মরশুমে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে চাপাতে পারেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে তাঁর সফর যে শেষ, সেটা মরশুম শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বছর তিনেক আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছিল মুম্বই। সেই সময় দেশজুড়ে ক্রিকেট-জনতার রোষে পড়তে হয় অলরাউন্ডারকে। ফ্র্যাঞ্চাইজির কর্তাদের আশা ছিল, নিজের পারফরম্যান্সে সবটা ভুলিয়ে দেবেন হার্দিক। কিন্তু সেটা হয়নি। এই তিন বছরে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি মুম্বই। এমনকী, এবারের আইপিএলে নবম স্থানে শেষ করেছে তারা।

Advertisement

হার্দিককে যে মুম্বই ছেড়ে দেবে সে ইঙ্গিত আগেই ছিল। সূত্রের দাবি, হার্দিককে এবার নিতে চাইছে রাজস্থান। গত মরশুমে তারা খেলেছে রিয়ান পরাগের অধিনায়কত্বে। কিন্তু এবার রাজস্থানেরও খোলনলচে বদলাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে গিয়েছে। যা শোনা যাচ্ছে, তাতে রিয়ানের বদলে আরও হাই প্রোফাইল কাউকে অধিনায়ক করার কথা ভাবছে রাজস্থান। সেই লড়াইয়ে এগিয়ে হার্দিক। তাঁকে কেন্দ্র করেই দল সাজাতে চাইছে রাজস্থান।

Advertisement
Yashasvi Jaiswal cound join MI from RR in a swap deal with Hardik Pandya
রাজস্থানের জার্সিতে যশস্বী। ফাইল ছবি।

বদলে মুম্বই ইন্ডিয়ান্স চাইছে যশস্বী জয়সওয়ালকে। যশস্বী দীর্ঘদিন রাজস্থানে খেলছেন। তবে অনেকেই মনে করেন, তিনি প্রাপ্য সম্মান পাচ্ছেন না। সঞ্জু স্যামসন ছেড়ে যাওয়ার পর ধরেই নেওয়া হচ্ছিল অধিনায়ক করা হবে যশস্বীকে। কিন্তু তেমনটা হয়নি। উলটে রিয়ান পরাগকে অধিনায়ক করা হয়েছে। তাছাড়া এই মুহূর্তে রাজস্থানে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিচ্ছেন বৈভব সূর্যবংশী। ফলে যশস্বীও চাইবেন নতুন দলে যোগ দিতে। সেটা যদি মুম্বই হয়, তাহলে সোনায় সোহাগা। তাছাড়া মুম্বই এবার হার্দিকের পাশাপাশি সূর্যকুমার যাদবকেও ছেঁটে ফেলছে। রোহিত শর্মাও কেরিয়ারের শেষলগ্নে। ফলে যশস্বী সুযোগ পাবেন আগামী দিনে মুম্বইয়ের মহাতারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার। যা খবর তাতে কথাবার্তা অনেকদূর এগিয়ে। মোটামুটি ভাবে যশস্বীর মুম্বই যাত্রা এবং হার্দিকের রাজস্থান যাত্রা পাকা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.