Hardik Pandya

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর ইনস্টাগ্রামে নজর হার্দিকের, কী মন্তব্য করলেন নাতাশার পোস্টে?

নাতাশার পোস্টে কমেন্ট করেছেন হার্দিকের দাদা ক্রুণালও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১২:২৩

options
link
বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর ইনস্টাগ্রামে নজর হার্দিকের, কী মন্তব্য করলেন নাতাশার পোস্টে?
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছরের দাম্পত্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একসঙ্গে পথ চলার স্বপ্ন শেষ। তবুও একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান বাঁচিয়ে রেখেছেন। স্ত্রী-সন্তানের ছবিতে এখনও হার্ট ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সদ্য ডিভোর্স ঘোষণা করা হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর এমন বার্তা মন জিতেছে নেটদুনিয়ার। আবার নেটিজেনদের একাংশের দাবি, সব ভুলে আবার এক হয়ে যান হার্দিক-নাতাশা।

Advertisement

তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল। জল্পনায় সিলমোহর পড়ে দিন সাতেক আগে গত ১৮ জুলাই। সেদিনই যৌথ বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। যৌথ বিবৃতিতে হার্দিক-নাতাশার পক্ষ থেকে লেখা হয়, “চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একত্রে থাকার সমস্ত রকম চেষ্টা করেছিলাম আমরা।” হার্দিকের (Hardik Pandya) সংসার ছাড়ার পরই ছেলে অগস্ত্যকে নিয়ে সার্বিয়া চলে যান নাতাশা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ৯০ মিনিটের ম্যাচে দুঘণ্টার ‘বিরতি’! খেলা শুরু হতেই আর্জেন্টিনার গোল বাতিল, বিতর্ক অলিম্পিকে

পুত্রের সঙ্গে সেখানে বেশ ভালোই সময় কাটছে তাঁর। দুজনের হুল্লোড়ের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে শেয়ার করেন বলি অভিনেত্রী। একাধিক ছবি ইনস্টা স্টোরি হিসেবে শেয়ার করেন নাতাশা। কোনও অ্যামিউজমেন্ট পার্কে অগস্ত্যকে নিয়ে গিয়েছিলেন তিনি। মা ও ছেলে মিলে দিনভর চুটিয়ে মজা করেছিলেন। ছেলের সঙ্গে শেয়ার করে একটি ছবিতে নাতাশা (Natasa Stankovic) লেখেন, “মনটা খুশিতে ভরে গিয়েছে।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @natasastankovic__

পরের দিন সেই পার্কেরই আরও একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নাতাশা। ক্যাপশনে কেবল একটি হার্ট ইমোজি দেন। তবে নেটদুনিয়ার নজর কেড়ে নিয়েছে হার্দিকের প্রতিক্রিয়া। একটি হার্ট ইমোজি কমেন্ট করেছেন তিনি। সেই সঙ্গে হাতের একটি মুদ্রাও কমেন্ট করেছেন, যাতে বোঝা যায় সব কিছু ঠিক আছে। কেবল হার্দিক নন, তাঁর দাদা ক্রুণাল পাণ্ডিয়াও (Krunal Pandya) একইভাবে হার্ট ইমোজি দিয়ে রিপ্লাই করেছেন। বিচ্ছেদের পরেও সদ্যপ্রাক্তন স্বামী-স্ত্রীর মধ্যে এমন সম্মানজনক সম্পর্ক রয়েছে দেখে মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই বলছেন, ডিভোর্স ভুলে আবার এক হোন তারকাজুটি।

[আরও পড়ুন: অলিম্পিকে করোনা আক্রান্ত বেড়ে ৫, আইসোলেশন সত্ত্বেও অনুশীলনে হাজির অ্যাথলিটরা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.