ডার্বি মানেই আলাদা উত্তেজনা। ময়দানের দুই প্রধান যখন মুখোমুখি হয়, তখন শহরের রং এক্কেবারে পালটে যায়। আর আগামী ২৩ আগস্ট উত্তেজনার পারদ আরও বাড়তে চলেছে। কলকাতা ডার্বি দিয়েই শুরু হয়েছিল এবারের ডুরান্ড কাপের আসর। শেষটাও হতে চলেছে সেই মহারণের মধ্য দিয়েই। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রফির লড়াইয়ে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তার আগে, শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ফাইনালের টিকিট বিক্রি।
শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম বুকমাইশো-তে টিকিট পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে। C1-এর দাম আড়াইশো টাকা। ২৫০ টাকায় টিকিট পাওয়া যাবে D1 এবং D3 ব্লকে। C2 ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা। C3 এবং D2-এর টিকিট মূল্য ৩০০ টাকা। মোহনবাগান সমর্থকদের জন্য এই ব্লকগুলির টিকিট বরাদ্দ। ইস্টবেঙ্গল সমর্থকরা একই দামে টিকিট কাটতে পারবেন। তবে তাদের জন্য বরাদ্দ B, A ও C2 রাইট। ফাইনাল ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তিন বছর পর ফের ডুরান্ডের ফাইনালে (Durand Cup Final) মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। রবিবার বিকেল ৫টায় ম্যাচ। স্টেডিয়াম কানায় কানায় ভরে উঠবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
শেষ বার, অর্থাৎ ২০২৩ সালের ডুরান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। যুবভারতীতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। দ্বিতীয়ার্ধে দিমিত্রি পেত্রাতোসের গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল। এবার সেই স্মৃতি ফিরিয়ে ১৮তম ডুরান্ড ট্রফি ঘরে তুলতে চাইবে সবুজ-মেরুন।
২০০৪ সালের পর ডুরান্ড কাপ জয়ের অপেক্ষায় ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে হার দিয়ে শুরু হলেও তার পর ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে লাল-হলুদ। তাই রবিবারের ম্যাচ শুধু ট্রফির লড়াই নয়, পুরনো হিসাব মেটানোরও মঞ্চ। ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল কি বদলার স্বাদ নেবে, নাকি ফের ডার্বি জিতে ট্রফি তুলে নেবে মোহনবাগান? উত্তর মিলবে আর মাত্র দু’দিন পর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার লাভবান হবেন ক্ষুদ্র উদ্যোক্তা ও চাষি, প্ল্যান বাতলালেন দিলীপ
-
স্বাস্থ্যসাথী-আয়ুষ্মানে নাম নেই? হাসপাতালেই মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আবেদনপত্র!
-
যাদবপুরে নন্দলাল বসুর আঁকা প্রতীক ভাঙচুর, কোন উদ্দেশে তৈরি, অর্থই বা কী? জানুন ইতিহাস
-
‘শোলাঙ্কিকে প্রচণ্ড সম্মান করি, ব্রেক আপ নিয়ে…’, কী বললেন সোহম?
-
পুজো প্রস্তুতি শুরু কলকাতা পুলিশের, ডিভিশন-ট্রাফিক ডিসিদের কাছে তথ্য তলব লালবাজারের