ICC

মা হলেই কেরিয়ার শেষ নয়! মহিলা ক্রিকেটারদের জন্য যুগান্তকারী পদক্ষেপ জয় শাহর আইসিসি’র

মা হওয়ার পর ক্রিকেটারদের প্রত্যাবর্তনের ১৬ সপ্তাহের এক বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা আনা হয়েছে। কী বললেন জয় শাহ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ২০:৪১

options
link
মা হলেই কেরিয়ার শেষ নয়! মহিলা ক্রিকেটারদের জন্য যুগান্তকারী পদক্ষেপ জয় শাহর আইসিসি’র
পাক ক্রিকেটার বিসমা মারুফের সন্তানের সঙ্গে ভারতের মহিলা ক্রিকেটাররা

মা হলেই কি ক্রিকেট কেরিয়ারের সমাপ্তি? সন্তানের জন্মের পর মহিলাদের শরীরে অনেকরকম বদল আসে। যা ছাপ ফেলে ক্রিকেট কেরিয়ারে। এমনকী অনেকে জুতো জোড়া তুলে রাখতে বাধ্য হন। সেটাকে মাথায় রেখে এবার নয়া পদক্ষেপ নিল আইসিসি। মাতৃত্ব যাতে ক্রিকেট কেরিয়ারে বাধা না হয়ে দাঁড়ায়, সে জন্য গাইডলাইন নিয়ে আসা হয়েছে। মা হওয়ার পর ক্রিকেটারদের প্রত্যাবর্তনের ১৬ সপ্তাহের এক বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে।

Advertisement

এক্ষেত্রে আইসিসি’র নির্দেশিকায় ছ’টি বিশেষ কাঠামো আনা হয়েছে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই পদ্ধতির মধ্যে মা হওয়ার পর ক্রিকেটারদের সুস্থতা, চিকিৎসা ব্যবস্থা, নিয়মিত পরীক্ষানিরীক্ষা, অনুশীলনে ফেরা, ক্রিকেটের জন্য বিশেষ প্রস্তুতি ও মাঠে ফেরার মতো পরিস্থিতি তৈরি করা হবে।’ ওই বিশেষ ক্রিকেটারের জন্য একজন ‘কেস ম্যানেজার’ নিয়োগ করা হবে। তিনি সম্ভবত একজন ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট হবেন। প্লেয়ারের স্বাস্থ্য নিয়ে তিনি নিয়মিত রিপোর্ট দেবেন। পুরো প্রক্রিয়া শেষ হতে ১৬ সপ্তাহ লাগবে।

Advertisement

তবে শুধু শারীরিক চিকিৎসা নয়। প্লেয়ারদের মানসিক দিকটিও দেখা হবে। কারণ মা হওয়ার সময়ের মধ্যে খেলোয়াড়দের উপর মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে দিয়েও যেতে হয়। তবে খেলোয়াড়দের মাঠে ফেরার অনুমতি দেওয়ার আগে ক্রিকেটারদের পেশির পরীক্ষা দিতে হবে। এই নির্দেশিকার খসড়া তৈরি করেছেন, আইসিসি মেডিকেল অ্যাডভাইজরি কমিটির সদস্য এবং অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ড. ফিলিপা ইঙ্গে। আইসিসি চাইছে, ক্রিকেটারদের দেশের আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে। যেমন ভারতের শ্রম আইন অনুযায়ী নারীরা ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি পান।

Advertisement

অতীতে পাকিস্তানের বিসমা মারুফ বা নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ার সারাহ এলিওটরা মা হওয়ার পরও ক্রিকেট মাঠে ফিরেছেন। এই পদক্ষেপ নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “দেশের হয়ে খেলা ও মা হওয়ার মধ্যে যেন কোনও একটা যেন বেছে নিতে না হয়। আমরা ক্রিকেটের পরিবেশকে আরও ভালো ও পাশে থাকার মতো পদক্ষেপ করতে চাই। বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। আমাদের দায়িত্ব ক্রিকেটারদের ভালো-মন্দ দেখা। যাতে এই প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য আরও ভালো পথ তৈরি করা যায়। যে মহিলারা মাঠের মধ্যে ও মাঠের বাইরে জিততে চায়, তাঁদের জন্য এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.