ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: নিরাপত্তা ভেঙে ফের মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন প্র্যাঙ্কস্টার জার্ভো 69! এর পর কী হল?

আবার মাঠে জার্ভোর দাপট!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২৩, ১৫:২৮

options
link
ICC ODI World Cup 2023: নিরাপত্তা ভেঙে ফের মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন প্র্যাঙ্কস্টার জার্ভো 69! এর পর কী হল?
এবার মাঠে ঢুকে বিরাটকে বিরক্ত করলেন জার্ভো। ছবি: টুইটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের (Chennai) এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India) ও অস্ট্রেলিয়া (Australia)। এমন হাই ভোল্টেজ ম্যাচের তাল অবশ্য শুরুতেই কেটে গেল। কারণ ইংল্যান্ডের পর এবার ভারতের স্টেডিয়ামেও ঢুকে পড়লেন ড্যানিয়েল জার্ভিস (Daniel Jarvis) ওরফে জার্ভো 69 (Jarvo 69)। চিপকের (Chepauk Stadium) মাঠে ঢুকেই বিরাট কোহলিকে (Virat Kohli) জড়িয়ে ধরেন ব্রিটিশ প্র্যাঙ্কস্টার। যদিও পরে নিরাপত্তারক্ষীদের নজরে ব্যাপারটা আসতেই এহেন জার্ভো 69-কে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তবে সেই ঘটনার ছবি ভাইরাল হতে সময় লাগেনি।

Advertisement

এর আগে ২০২১ সালে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন লর্ডসের পিচ ঢুকে তিনি প্রচারে এসেছিলেন। ভারতীয় দলের জার্সি পরে নিজেকে ভারতীয় দলের সদস্য বলে জাহির করেন তিনি। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীরা তাঁকে মাঠ থেকে সরিয়ে দিয়েছিলেন। প্যাড, গ্লাভস, হেলমেট পরে জার্ভো ভারতের জার্সিতে আগেও মাঠে নেমেছেন। আবার তাঁর কায়দা সেই সময় ছিল অনেকটা ব্যাটার হিসেবে মাঠে নামার মতো। যার ফলে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তাঁকে আজীবন নির্বাসিতও করে। বিদেশের মাটিতে ভারতের ম্যাচের মাঝে মাঠে ঢুকে শান্ত হননি জার্ভো। এ বার তিনি পৌঁছে গেলেন ভারতেও।

Advertisement

[আরও পড়ুন: পয়া ও প্রিয় চিপকে নামতেই অশ্বিনের মুখে ‘থালাইভা’ রজনীকান্ত-‘ক্যাপ্টেন কুল’ এমএস ধোনি]

Daniel Jarvis
জার্ভোকে মাঠ থেকে বের করে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ছবি: টুইটার

তবে তাঁকে থামানো যায়নি। এরপর হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় টেস্টের সময় জার্ভো পুনরায় পিচ আক্রমণ করেন। সেবার পুরো ক্রিকেটীয় পোশাক পরে ক্রিজে নেমে পড়েন ওপেনার রোহিত শর্মার সঙ্গে। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে আবার মাঠ থেকে বের করে দিয়েছিলেন।

Advertisement

তখন মেগা ম্যাচের একটিও বল গড়ায়নি, ঠিক সেই সময় মাঠে ঢুকে পড়েছিলেন এই ইউটিউবার ও প্র্যাঙ্কস্টার। তবে এই প্রথম বার তিনি কোনও ম্যাচের মাঝে মাঠে ঢুকে পড়লেন তেমনটা নয়। অতীতেও একাধিকবার নিরাপত্তাকর্মীদের দৃষ্টি এড়িয়ে মাঠে ঢুকেছেন জার্ভো। এবার তো তিনি পৌঁছে গেলেন সটান বিরাটের কাছে।

[আরও পড়ুন: ধোনির সংসারে মিল ছিল, রোহিতের সংসারে আছে কি? অজি যুদ্ধের দিনই প্রশ্ন তুলে দিলেন হরভজন]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.