সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বড় সুযোগ পেলেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে গিয়ে ভারত এ (India A) দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার ঘরের মাঠে ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধেও অধিনায়কত্ব করবেন বাংলার (Bengal) অভিজ্ঞ ব্যাটার। তাঁর সঙ্গে এই দলে রয়েছেন বাংলার আর পেসার আকাশ দীপ (Akash Deep)।
১২-১৩ জানুয়ারি ওয়ার্ম-আপ ম্যাচের ভেন্যু আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড বি। এর পর ১৭-২০ জানুয়ারি ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্স চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। জাতীয় নির্বাচকরা শনিবার, ৬ ডিসেম্বর ১৩ সদস্য়ের ভারত এ দল বেছে নিয়েছেন। প্রথম মাল্টি ডে ম্যাচের দল ঘোষণা হল। আরও দুটি ম্য়াচ থাকবে।
[আরও পড়ুন: ‘পাঁচিল টপকে অনুশীলনে এসেছিল কপিল!’, জন্মদিনে অজানা গল্প শোনালেন বন্ধু অশোক মালহোত্রা]
🚨 News 🚨
India ‘A’ squad for 2-day warm-up fixture & first multi-day game against England Lions announced
Details ⬇️https://t.co/GOjfP0TJve
— BCCI (@BCCI) January 6, 2024
প্রোটিয়া সফরেও অভিমন্যুর সঙ্গে ভারত এ দলে ছিলেন আকাশ। এবার তেমনটাই ঘটল। ফলে কমপক্ষে আরও দুটি রনজি ট্রফির ম্যাচে অভিমন্যু ও আকাশের সার্ভিস পাবে না বাংলা।
১৩ সদস্যের ভারত এ দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সাঁই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কোনা শ্রীকর ভারত (উইকেটকিপার), মানভ সুতার, পুলকিত নারং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, ভিদওয়াথ কাভেরাপ্পা, ধ্রুভ জোরেল (উইকেটকিপার), আকাশ দীপ
[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে আগ্রাসী বোলিং, ঝুলনের কাছ থেকে কী পরামর্শ পেলেন তিতাস?]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া