কবে ভারতের জার্সিতে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর? দেশের ক্রিকেট প্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে খেলানো হয়নি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কি তাকে সুযোগ দেওয়া হবে? বুধবার ভারতীয় সময় রাত ১০টায় কাউন্ট ডারহামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামছে শ্রেয়স আইয়াররা। তবে এই ম্যাচে আদৌ বৈভবের অভিষেক হবে কি না, সেই নিয়ে সংশয় রেখেই গেলেন ভারত অধিনায়ক। এমনকী কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও বৈভবকে নিয়ে পোস্ট করেছেন।
আরও পড়ুন:
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচেই খেলানো হয়নি বৈভবকে। অনেকের মতে, তাকে খেলালে ভারত সিরিজ জিততে পারত। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়সের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। তাহলে কি কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলানো হবে বৈভবকে? স্পষ্ট উত্তর দিলেন না শ্রেয়স। বরং বলে গেলেন, তাঁর হাত বাঁধা। কিন্তু কেন?
শ্রেয়স বলেন, “কী হবে, তা আগে থেকে বলা যায় না। আমরা কী করব, সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের হাত বাঁধা। এটা দলের নিজস্ব বিষয়। প্রতিপক্ষের কাছে আমাদের কৌশল প্রকাশ করব না। আমরা সব খেলোয়াড়কে সুযোগ দিতে চাই। যাতে টুর্নামেন্টে নামার আগে সবাই তৈরি থাকে। যারা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল, তাঁরা অপরিহার্য ছিল। তাই, তাঁদের পাশে থাকাটা জরুরি।” টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটার সঞ্জু স্যামসন গত দু’ম্যাচে ৫ ও ০ রান করেছেন। অর্থাৎ তাঁকেই ফের খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। বৈভবের নয়।
আইরিশদের বিরুদ্ধে হারের পর বৈভবকে নিয়ে চর্চা আরও বেড়েছে। সম্প্রতি শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকরের প্রসঙ্গ এনে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং পোস্ট করেছেন, ‘বৈভব ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হওয়ার জন্য তৈরি।’ সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রেম স্মিথের একটি বক্তব্যের ছবিও পোস্ট করেছেন। এই আলোচনাগুলোয় কি দল সমস্যায় পড়েছে? শ্রেয়সের বক্তব্য, “আমি তো এরকম কিছু দেখিনি। আমি খবর দেখিনি। সোশাল মিডিয়ায় কী হচ্ছে, তাও জানি না। আমি এরকম কিছু শুনিনি। তবে বৈভব দারুণ প্রতিভা। যখন ও খেলার সুযোগ পাবে, তখন অবশ্যই ভালো খেলবে।”
जब सचिन तेंदुलकर, सुनील गावस्कर, युवराज सिंह, ब्रायन लारा, ग्राहम स्वान जैसे क्रिकेट जगत के दिग्गज एक स्वर में कहें कि “मैं भारतीय टीम की बल्लेबाज़ी वैभव सूर्यवंशी के इर्द-गिर्द बनाऊँगा,” तो यह केवल प्रशंसा नहीं, बल्कि एक असाधारण प्रतिभा की वैश्विक स्वीकृति है।
समस्तीपुर की… pic.twitter.com/M4VWyywzJa— Giriraj Singh (@girirajsinghbjp) June 29, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের জেলেই ঠাঁই, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শাহবাজ সরকারের নির্দেশে বন্দি জীবনে ইমরান
-
যুবভারতীতে জোড়া ধামাকা, ব্রাজিলের পর কলকাতায় খেলবে আর্জেন্টিনাকে ‘বেগ দেওয়া’ কেপ ভার্দে!
-
‘হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে…’, ‘বন্দে মাতরম’ মন্তব্যে শর্মিলাকে কটাক্ষ কঙ্গনার
-
সাতসকালে বাড়ির বাইরে পড়ে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ! নেপথ্যে জমি বিবাদ?
-
হাতে সময় দু’সপ্তাহ, আদৌ বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল? বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি