Gautam Gambhir

চাকরি হারাবেন গম্ভীর? কোচিং পছন্দ নয়, বিসিসিআইয়ের কাছে নালিশ বিরাট-রোহিতদের!

ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার। তারপর থেকেই বোর্ডের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২১:০৬

options
link
চাকরি হারাবেন গম্ভীর? কোচিং পছন্দ নয়, বিসিসিআইয়ের কাছে নালিশ বিরাট-রোহিতদের!
গম্ভীরের প্রতি সিনিয়র ক্রিকেটারদের ক্ষোভ বাড়তে থাকে বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই।

ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ভরাডুবি হয়েছে টিম ইন্ডিয়ার। তারপর থেকেই বোর্ডের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, এক বছর আগেও বোর্ডের তরফে যতটা সহযোগিতা পেতেন গম্ভীর, এখন আর সেরকমটা হচ্ছে না। একইসঙ্গে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে। টিম ইন্ডিয়ার প্রাক্তনী এবং বোর্ড সদস্যদের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা, এমনটাই সূত্রের খবর।

Advertisement

সূত্রের খবর, গম্ভীরের প্রতি সিনিয়র ক্রিকেটারদের ক্ষোভ বাড়তে থাকে বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই। প্রথম টেস্ট জিতেও শেষ পর্যন্ত ৩-১ হারে ভারত, অত্যন্ত লজ্জাজনকভাবে। তারপর দেশে ফিরেই হারের যাবতীয় দায় দলের ‘সুপারস্টার’দের উপর চাপিয়ে দিয়েছিলেন গম্ভীর। একগুচ্ছ কঠোর নিয়মাবলি লাগু করেন, সুপারস্টার সংস্কৃতি দূর করার ডাক দেন। গম্ভীরের এহেন আচরণ পছন্দ না হওয়ার কারণেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেন, এমনটাই মনে করেন অনেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও সেসময়ে বিসিসিআইয়ের পূর্ণ সমর্থন পেয়েছেন গম্ভীর। ভারতীয় দলের হেডকোচ হিসাবে মেয়াদের শুরু থেকেই নানা সুযোগ পেয়েছেন তিনি। খানিকটা নিয়ম বহির্ভূতভাবে সাপোর্ট স্টা আনা হয় তাঁর জন্য। তবে এতকিছু করেও সেভাবে লাভ হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের পক্ষে অত্যন্ত কঠিন। সম্প্রতি আয়ারল্যান্ডের মতো দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। একই ফল ইংল্যান্ডের বিরুদ্ধেও। জিম্বাবোয়ে সিরিজ জিতলেও গম্ভীরের বিপদ কেটেছে একথা বলা যায় না।

Advertisement

এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, ভারতীয় দলের একাধিক সিনিয়র ক্রিকেটার সরব হয়েছেন গম্ভীরের বিরুদ্ধে। ড্রেসিংরুমে তাঁর আচরণ, কোচিংয়ের ধরন-সমস্ত ইস্যু নিয়েই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। এবং সেটা করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং বিসিসিআইয়ের কিছু সদস্যের কাছে। তবে এরপরেও গম্ভীরকে সুযোগ দেবে বোর্ড। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সিরিজটাই গম্ভীরের লিটমাস টেস্ট। ওই সিরিজের ফলাফলের উপর গম্ভীরের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.