সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল ভারত। স্যর ভিভের দেশে গিয়ে টেস্ট সিরিজে প্রাধান্য দেখাল ভারত। টেস্ট সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল।
পোর্ট অফ স্পেনের টেস্ট ম্যাচ অবশ্য উল্লেখযোগ্য হয়ে থাকল বিরাট কোহলির জন্য। মাইলফলকের টেস্ট ম্যাচে কোহলি সেঞ্চুরি হাঁকিয়ে স্যর ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করেন কোহলি।
[আরও পড়ুন: এমবাপেকে আকাশছোঁয়া অর্থের প্রস্তাব! ফরাসি তারকার নতুন ঠিকানা কি আল হিলাল?]
তাঁর ব্যাটিং দেখার জন্য মুখিয়ে ছিল পোর্ট অফ স্পেন। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার জোশুয়া দ্য সিলভা উইকেটের পিছন থেকে কোহলিকে বলে যাচ্ছিলেন, তাঁর শতরান দেখার জন্য কতটা উদগ্রীব তিনি। জোশুয়ার মা-ও দেখা করতে আসেন কোহলির সঙ্গে। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন অবশ্য বৃষ্টির জন্য খেলাই হল না। ফলে অমীমাংসিত ভাবেই শেষ হল ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ আর আগের মতো শক্তিশালী নয়। বড্ড দুর্বল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে কোন দলের পাল্লা ভারী, তা হয়তো যে কোনও ক্রিকেট প্রেমীই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। হলও তাই। সিরিজ গেল ভারতের পকেটে।
[আরও পড়ুন: এমার্জিং এশিয়া কাপে খেলা পাকিস্তান আসলে তরুণদের দলই নয়! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!