ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে ম্যাচ শেষের আগেই যেন হেরে বসে রইল আফগানিস্তান। টেস্টের দ্বিতীয় দিনে এসেও একের পর এক ভুল করে চলল আফগান ব্রিগেড। কখনও ডিআরএসের অপব্যবহার, কখনও অব্যবহার-সবমিলিয়ে আফগানিস্তানের একেবারে ল্যাজেগোবরে অবস্থা। বিপক্ষের এহেন দশাকে কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে ফেলল ভারত। শনিবার কেএল রাহুলের সেঞ্চুরির পর শতরান হাঁকালেন ভারত অধিনায়ক শুভমান গিল। সাড়ে পাঁচশো পেরিয়ে ইনিংস ডিক্লেয়ার করল ভারত।
আরও পড়ুন:
মুল্লানপুরে টেস্ট খেলতে নেমে প্রথম থেকে ভুল করে চলেছে আফগান ব্রিগেড। শনিবার নিশ্চিত আউট ছিলেন রাহুল। কিন্তু সেসময়ে রিভিউ নেননি আফগান অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি। রবিবারও সেই একই ভুল চালিয়ে গেলেন আফগানরা। শতরান করা গিলের প্যাডে আছড়ে পড়ে বল। আম্পায়ার অবশ্য আউট দেননি। প্রবল উৎসাহ থাকলেও শেষ পর্যন্ত ডিআরএস নেয়নি আফগান শিবির। পরে দেখা যায়, আউট ছিলেন ভারত অধিনায়ক। তার পরের ডেলিভারিতেই ঋষভ পন্থের ব্যাট আলতো ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে বল। সেবারও রিভিউ নেয়নি আফগানিস্তান।
সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে ১২৬ রান করে আউট হন গিল। পন্থের ব্যাট থেকে আসে ৮১ রানের ঝকঝকে ইনিংস। এই টেস্টের আগেই পন্থের থেকে টেস্ট সহঅধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। আগ্রাসী ব্যাটারের জন্য সেটা সম্ভবত শাপে বর হল। তবে ধৈর্য্য হারিয়ে এদিন নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করলেন পন্থ। হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকলেন ওয়াশিংটন সুন্দর। প্রথম টেস্ট খেলতে নামা মানব সুতারও দু’টি করে ছক্কা এবং চার হাঁকালেন। মহম্মদ সিরাজের ব্যাট থেকে এল ১২ বলে ২২ রানের ক্যামিও।
শেষ পর্যন্ত ৫৬৪ রান তুলে চা পানের বিরতির আগেই ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে ভারত। আফগান শিবিরের প্রচুর ভুলভ্রান্তির মধ্যেও উজ্জ্বল মহম্মদ সালিম সাফি। ২৭ ওভার বল করে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে গিল, পন্থ, সাই সুদর্শন-সকলেই সাফির শিকার। একটি করে উইকেট পেয়েছেন জিয়াউর রহমান শরিফি এবং অধিনায়ক শাহিদি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সংবাদ প্রতিদিন-এর খবরের জের, পদকজয়ীদের সংবর্ধনা দেবে রাজ্য
-
অভিশপ্ত রাতের ২ বছর পার, রবিবার রাজ্যে ‘অভয়া দিবস’, বিকেলে পানিহাটিতে শুভেন্দু
-
পাকিস্তানি মানেই ‘জাতশত্রু’ নয়! পাক নীতি নিয়ে অন্য সুর ভাগবতের গলায়
-
দুর্নীতিতে জিরো টলারেন্স! ৩৫০ গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলীপের
-
ভবিষ্যৎ দেখতে পেতেন! বুদ্ধবাবুর নামে সংস্কৃতি চর্চাকেন্দ্র গড়বে সিপিএম