সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের টি-টোয়েন্টি (T-20 World Cup) বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেল ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের টিকিট।
এখন আর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। কেবলমাত্র বিশ্বকাপের মঞ্চেই দেখা হয় দুই দেশের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে মেলবোর্নে। আর সেই ম্যাচের টিকিটের চাহিদা দারুণ। দুই প্রতিবেশী দেশ বিশ্বের যে প্রান্তেই খেলুক না কেন, সেই ম্যাচের দিকেই নজর থাকে সবার। এ বার তার ব্যতিক্রম নয়। এদিন বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরুও করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কিন্তু টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ ঘন্টার মধ্যেই আইসিসি টুইট করে জানিয়ে দেয়, ভারত-পাক ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: জয় দিয়েই ফুলটাইম নেতৃত্বের সফর শুরু, প্রথম ম্যাচে রোহিতকে মার্কশিট দিলেন গাভাসকর]
এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ টিকিট বিক্রি শুরু হয়েছিল। সাড়ে এগারোটার মধ্যে আইসিসি-র ওয়েবসাইট জানিয়ে দেয় ভারত ও পাকিস্তান ম্যাচের সাধারণ দর্শকের জন্য টিকিট আর নেই। সব শেষ হয়ে গিয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৬ অক্টোবর। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ হবে ২৩ অক্টোবর।
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। শাহিন আফ্রিদি শুরুতেই আঘাত হানেন ভারতের ইনিংসে। সেই ধাক্কা আর সামলাতে পারেনি ভারতীয় দল। ভারতের রান তাড়া করতে নেমে মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের দাপটে পাকিস্তান ম্যাচ জিতে নেয়। ভারতের সমর্থকদের আশা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই হারের মধুর প্রতিশোধ নেবে ভারত। ম্যাচের ফলাফল কী হবে, তার উত্তর দেবে সময়।
!
Tickets are on sale now for the ICC Men’s T20 World Cup Australia 2022! ️
Get your tickets here: https://t.co/CvibedsYAz #T20WorldCup pic.twitter.com/2rzlcnXlxH
— T20 World Cup (@T20WorldCup) February 7, 2022
[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ফুটবল দল গড়তে এগিয়ে এসেছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে