শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ৬০০তম টেস্ট খেলতে নামছে ভারত। ঐতিহাসিক সেই কৃতিত্ব ঘটতে চলেছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে। শ্রীলঙ্কায় টসের আগে তেরঙ্গা পতাকা উত্তোলন করেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল। তারপর জাতীয় সঙ্গীতে সুর মেলায় গোটা ভারতীয় দল। টসে জিতলেন গিল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম একাদশে বিরাট কোনও চমক নেই। কারও অভিষেকও হচ্ছে না। সরফরাজ খান বা আকিব নবি সুযোগ পাননি। তিন নম্বরে খেলবেন দেবদত্ত পাড়িক্কল। ছয়ে ধ্রুব জুরেল। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের পর এখানেও তরুণ অলরাউন্ডার মানব সুথার জায়গা পেয়েছেন।
আরও পড়ুন:
টসে জিতে গিল জানান, “পিচ খুবই ভালো। আবহাওয়া ভালো। আশা করছি, ভালো ক্রিকেট খেলতে পারব। আগের টেস্টে (আফগানিস্তানের বিরুদ্ধে) যে দল ছিল, সেই প্রথম একাদশই খেলবে। দুই পেসার ও তিন স্পিনার আছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা গর্বের। বিশেষ করে স্বাধীনতা দিবস ও ৬০০তম টেস্টে নেতৃত্ব দেওয়া আরও সম্মানের।”
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের সেরা হয়েছিলেন মানব সুথার। ২৪ বছর বয়সি অলরাউন্ডারকে টেস্টে রবীন্দ্র জাদেজার বিকল্প হিসেবে দেখা হচ্ছে। তবে নজর ছিল আকিব নবির অভিষেক হয় কি না। কিংবা সরফরাজ খান সুযোগ পান কি না। দু’টোর কোনওটাই হয়নি। পেস বিভাগে গম্ভীর-গিল জুটি ভরসা রেখেছেন প্রসিদ্ধ কৃষ্ণর উপর। তাঁকে সঙ্গ দেবেন অভিজ্ঞ মহম্মদ সিরাজ। শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচে কুলদীপ যাদবের সঙ্গে আছেন মানব সুথার ও রবীন্দ্র জাদেজা।
প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, মানব সুথার, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
On the occasion of Independence Day, #TeamIndia gathered at Galle to hoist the Tricolour 🇮🇳 ahead of the First #SLvIND Test.#IndependenceDay pic.twitter.com/tHKIggV6AU
— BCCI (@BCCI) August 15, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর