Women's Champions Trophy 2027

দেশের মাঠে নতুন আইসিসি টুর্নামেন্ট, আগামী বছরেই টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে

র‍্যাঙ্কিংয়ে প্রথম ছ’টা টিম এই টুর্নামেন্টে খেলবে।

আলাপন সাহা
আলাপন সাহা

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৪:০৫

options
link
দেশের মাঠে নতুন আইসিসি টুর্নামেন্ট, আগামী বছরেই টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে
বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দল। ফাইল ছবি

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি (Women’s Champions Trophy 2027)। এই প্রথম আইসিসি মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে।  মহিলা ক্রিকেট নিয়ে উন্মাদনা এখন অনেক বেড়েছে। আইসিসিও তাই চাইছে মহিলা ক্রিকেটে আরও ইভেন্ট বাড়াতে। কারণ তাতে উইমেন্স ক্রিকেট নিয়ে উন্মাদনা আরও অনেক বাড়ে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ওয়ানডে ফরম‌্যাটে হবে মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি। পরে তা বদল হয়। সেটা হবে টি-টোয়েন্টি ফরম‌্যাটে। র‌্যাঙ্কিংয়ে প্রথম ছ’টা টিম এই টুর্নামেন্টে খেলবে।

Advertisement

শ্রীলঙ্কার এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে সরকারি হস্তক্ষেপ রয়েছে। আইসিসি তার অধীনস্থ কোনও ক্রিকেট সংস্থায় সরকারি হস্তক্ষেপ মেনে নেয় না। ঠিক হয় শ্রীলঙ্কা থেকে চ‌্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া হবে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সেটা বুঝে গিয়েছে। শ্রীলঙ্কা যদি এই টুর্নামেন্টের আয়োজক হত, তাহলে তারা সরাসরি খেলার সুযোগ পেত। এখন পরিস্থিতি যা, র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয়ের মধ্যে যদি তারা থাকতে পারে, তাহলেই চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশ্ন হল, শ্রীলঙ্কার বদলে কোথায় এই টুর্নামেন্ট হবে? আইসিসি সূত্রের যা খবর, মহিলাদের চ‌্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। এখনও পর্যন্ত সেরকমই ঠিক হয়ে আছে। ভারতকে ভেনু বাছার কারণ কী? বর্তমানে দেশে মহিলা ক্রিকেটের জনপ্রিয় ভালোরকম বেড়েছে। ডব্লুপিএলের সময় তা দেখা গিয়েছে। গত বছর ভারতে মাঠে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হয়। দেশের মাঠে বিশ্বকাপ জেতেন হরমনপ্রীত কৌররা। বিশ্বকাপে গ‌্যালারির বেশিরভাগ ভর্তি ছিল। ভারতের সব ম‌্যাচেই স্টেডিয়াম প্রায় হাউসফুল হয়। ঠিক সেই কারণের জন‌্যই চ‌্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন শেষ পর্যন্ত ভারতকে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে তাতে চূড়ান্ত সিলমোহর পড়বে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.