আফগানিস্তানকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। জলে গিয়েছে আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি। কিন্তু তাঁর পালটা শুভমান গিলের অধিনায়কোচিত ৮৪ রানের ইনিংসে ভর করে ১৩ বল বাকি থাকতে অনায়াসেই টপকে যায় টিম ইন্ডিয়া। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মায়ের ফোন ধরে মন জয় করলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।
আরও পড়ুন:
ঠিক কী হয়েছে? ধরমশালার ম্যাচের পর সাংবাদিক বৈঠক চলছে। সেখানে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। সেই সময় আচমকাই বেজে ওঠে নীতীশের ফোন। মায়ের ফোন দেখে অবশ্য বিচলিত হননি। ফোনের দিকে তাকিয়ে তিনি বৈঠক থামিয়ে বলে ওঠেন, “দুঃখিত, মায়ের ফোন এসেছে। ফোনটা একটু তুলছি।” সাংবাদিকরাও আপত্তি জানাননি। তাঁরা প্রশ্ন করা কিছুক্ষণের জন্য বন্ধ দেন। এরপর ফোন তুলে নীতীশ তাঁর মাকে বলেন, “হ্যালো মা। এখন সাংবাদিক সম্মেলন চলছে। কিছুক্ষণ পর কলব্যাক করছি।”
নীতীশের মা হয়তো জানতেন না, তাঁর ছেলে সাংবাদিক সম্মেলন সম্মেলনে রয়েছেন। টিম ইন্ডিয়া জেতার পর সেই কারণেই ছেলেকে ফোন করেছিলেন মনসা জ্যোৎস্না। কয়েক সেকেন্ড কথা বলে ফোন কেটে দেন তিনি। এরপর সাংবাদিক সম্মেলন শুরু করেন তিনি। সাংবাদিক সম্মেলনের এই ঘটনা পোস্ট করেছে বিসিসিআই। ভারতীয় বোর্ড ক্যাপশনে লিখেছে, ‘মায়ের ফোন এলে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনকেও অপেক্ষা করতে হয়।’
The post-match presser can wait but a call from Mom simply cannot 😊#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank | @NKReddy07 pic.twitter.com/23OUBNZvYH
— BCCI (@BCCI) June 13, 2026
নীতীশের এই মনোভাবের প্রশংসা করেছেন সকলে। তাঁরা বলছেন, এখানেই বোঝা যাচ্ছে মাকে কত সম্মান করেন নীতীশ। বাকিদেরও এর থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন নীতীশ। তাঁর বলে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ এবং মহম্মদ নবি। ব্যাটিংয়ে তিনি নামার আগে জয়ের রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ভারতের পরবর্তী ম্যাচ ১৭ জুন, রবিবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ