ভারতের জার্সিতে তিনটের বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তাও সেটা বছর তিনেক আগে। আইপিএলে অবশ্য শুভমান গিলের দলে নিয়মিত খেলেন। এবার নতুন পরীক্ষা দিচ্ছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে। কথা হচ্ছে সাই কিশোরকে (Sai Kishore) নিয়ে। যিনি ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডে স্পিনের জাদু দেখালেন। ২১৩ রানের বিরাট ব্যবধানে জিতল তাঁর দলও।
আরও পড়ুন:
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল গ্লস্টারশায়ারে হয়ে খেলছেন কিশোর। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল ডার্বিশায়ার। প্রথমে ব্যাট করে গ্লস্টারশায়ার তোলে ২৩৭। জবাবে ডার্বিশায়ার ২৭৮ রান করে। দ্বিতীয় ইনিংসে গ্লস্টারশায়ার ৩৫৯ রান তুলে ডিক্লেয়ার করে। জয়ের জন্য ডার্বিশায়ারের দরকার ছিল ৩১৯ রান। আর সেখানেই সাই কিশোরের প্রবেশ। শেষ দিনে ডার্বিশায়ারের ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন তিনি।
কিশোরের নিখুঁত লেংথ ও ড্র্রিফট প্রতিপক্ষের টপ অর্ডারকে ব্যতিব্যস্ত করে তোলে। আঘাত শুরু করেন সপ্তম ওভারে। ডার্বিশায়ারের ওপেনার হ্যারি কেমকে ‘বোকা’ বানিয়ে এলবিডব্লু করেন। ঠিক পরের বলেই আরও এক প্রতিপক্ষের উইকেট ভেঙে দেন। তবে দুর্ভাগ্য যে হ্যাট্রট্রিক করতে পারেননি। ১১তম ওভারে আরও একটি উইকেট তুলে নেন কিশোর। এরপর ১৫তম ওভারে আরও দুই শিকার। একসময় ৬ রান দিয়ে ৫ উইকেট ছিল ভারতীয় স্পিনারের। প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারই তাঁর শিকার।
এরপর আর কামব্যাকের উপায় ছিল না ডার্বিশায়ারের। শেষমেশ ১০৫ রানে অলআউট হয়ে যায় তারা। গ্লস্টারশায়ার জেতে ২১৩ রানে। ২৯ বছর বয়সি ভারতীয় স্পিনার ২০ রান দিয়ে ৫ উইকেট তোলেন। সব মিলিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে উইকেটসংখ্যা ১৩ উইকেট পেয়েছেন। উল্লেখ্য, কিশোর ২০২৩-এ ভারতের এশিয়ান গেমস জয়ী দলে ছিলেন। ৩ ম্যাচে ৪ উইকেট তুলেছিলেন। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে উইকেট সংখ্যা ৩৩।
SAI KISHORE: 18-12-20-5 🤯🔥
– One of the best spells in this County Championship, he is bowling his heart out. pic.twitter.com/qpY6gqe1IJ
— Johns. (@CricCrazyJohns) September 6, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব