ভারতের (India) কাছে লজ্জার হার। মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের (Pakistan) ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। এমন অতি জঘন্য হারেও লজ্জাশরম নেই পাক দলের! বলা ভালো, মহিলা ক্রিকেট দলের মেন্টর ওয়াহাব রিয়াজের। তাঁর আজব যুক্তি, হেরে গেলেও সেরা দল পাকিস্তানই।
শনিবার ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। মুনিবা আলি (১৩) এবং শাওয়াল জুলফিকার (১৪) ছাড়া দলের আর কোনও ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। জবাবে মাত্র ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হরমনপ্রীত কৌরের দল। এমন একপেশে হারের পরেও পাকিস্তানের মেন্টর ওয়াহাবের কথায়, “আমি মনে করি আমাদের দলের প্রত্যেকেই দক্ষ। ওদের কেবল নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। হংকংয়ের বিরুদ্ধে আমাদের পরের ম্যাচ। ভারতের বিরুদ্ধে যে ভুলগুলো হয়েছে, সেসব নিয়ে আলোচনা করতে হবে। যাতে পরের ম্যাচে ওই ভুল আর না হয়। একই ভুল বারবার হোক, তা চাই না।”
আরও পড়ুন:

এরপরেই ওয়াহাব বলেন, “আমি এখনও বিশ্বাস করি, এশিয়া কাপ (Asia Cup 2026) চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল পাকিস্তান। কারণ পরিস্থিতি এখন আমাদের পক্ষে রয়েছে।” ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই বিপর্যয়ের পর দল গঠন নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির সরাসরি কাঠগড়ায় তুলেছেন ক্রিকেট কর্তাদের। তাঁর মতে, গত বিশ্বকাপের পর একসঙ্গে সাত জন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। সানার সেই সমালোচনার জবাবও দিয়েছেন ওয়াহাব। তিনি বলেন, “মিরের নিজস্ব মতামত থাকতেই পারে। তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে দলে পরিবর্তন করেছি।”
ওয়াহাবের যুক্তি, পুরনো ক্রিকেটারদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। তাঁর কথায়, “আগে যারা ছিল, তারা অনেক বিশ্বকাপ এবং এশিয়া কাপ খেলেছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। তাই নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। আগামী দিনের প্রতিযোগিতাগুলোর জন্য নতুনদের সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে।” এখানেই থেমে থাকেননি পাক মেন্টর। বাদ পড়া ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ওয়াহাবের বক্তব্য, “আগে কারা পাকিস্তানের হয়ে খেলত, সেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমাদের বাস্তব মেনে চলতে হবে। যারা বাদ গিয়েছে, তাদের পারফরম্যান্স ভালো ছিল না। নতুনদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই।” ভারতের বিরুদ্ধে মাত্র ৫৫ রানে অলআউট হওয়া পাকিস্তানকে এখন ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ের পাশাপাশি মানসিক দৃঢ়তাও বাড়াতে হবে। ওয়াহাব অবশ্য এখনও বিশ্বাস রাখছেন ফতিমা সানাদের উপর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে